বাড়ি ফেরার পথে বাসের চাপায় প্রাণ হারালেন মা-মেয়ে

news-image

ভোলা প্রতিনিধি : ভোলায় বাড়ি ফেরার পথে যাত্রীবাহী বাসের চাপায় তানিয়া (৩০) ও মালিহা (৩) নামে মা এবং মেয়ে নিহত হয়েছেন। নিহতরা ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষন থানার চর কলমী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর মঙ্গল গ্রামের মো. বেলাল হোসেন মাস্টারের স্ত্রী ও কন্যা।

সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে শশীভূষণ থানার পানির কল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকেলের দিকে চরফ্যাশন থেকে অটোবাইকে করে তানিয়া তার শিশু কন্যাকে নিয়ে চর মঙ্গল গ্রামের যাচ্ছিলেন। পানির কল এলাকায় আসলে অটোবাইকটি উল্টে শিশু ও মালিহা রাস্তায় পড়ে যান। শিশুর মা তাকে ওঠাতে গেলে দক্ষিণ আইচা থেকে চরফ্যাশনগামী একটি দ্রদুত গতির যাত্রীবাহী বাস তাদের চাপায় দেয়। এতে ঘটনাস্থলে মা মেয়ের মৃত্যু হয়।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন