করোনায় মারা গেলেন মসিউরের স্ত্রীর

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমানের স্ত্রী রওশন রহমান ইভা মারা গেছেন। করোনাভাইরাসে (কভিড ১৯) আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

সোমবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইভা মারা যান।

জানা গেছে, নভেম্বরের শেষের দিকে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মসিউর রহমান ও তার স্ত্রী। তবে সবশেষ পরীক্ষায় তাদের দুজনেরই করোনা নেগেটিভ আসে।

মসিউরের একান্ত সচিব তপন কুমার চক্রবর্তী জানান, প্রধানমন্ত্রীর এই উপদেষ্টার শরীর মোটামুটি ভালো আছে। তবে তিনি এখনো হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে মসিউর রহমানের স্ত্রী রওশন রহমান ইভার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন