,

লাইভে স্বামীর নির্যাতনের বর্ণনা দিলেন তমা মির্জা

news-image

অনলাইন ডেস্ক : কয়েকদিন ধরেই পাল্টাপাল্টি অভিযোগ করে আসছেন চিত্রনায়িকা তমা মির্জা ও তার স্বামী হিশাম। আইনি লড়াইয়ের ফাঁকে ২৬ ডিসেম্বর ফেসবুক লাইভে এসে জানান, এখন চরম এক পর্যায়ে পৌঁছেছেন তিনি। এ ছাড়া আত্মহত্যার ইঙ্গিত দিয়ে এই অভিনেত্রী জানান, যদি তার কিছু হয়, তবে এর জন্য দায়ী থাকবেন হিশাম চিশতী।

এই চিত্রনায়িকা বলেন, ‘হিশামের মারামারি করার ঘটনা নতুন নয়। তার আইনজীবীর চেম্বারেও সেটা করেছেন। সেই সময়ের ভিডিও ফুটেজ আমি সাইবার ক্রাইম ইউনিটে জমা দিয়েছি। সে ফুটেজে স্পষ্ট আছে কীভাবে সে সিনক্রিয়েট করেছে, মারামারি করেছ। এর আগেও সে আমার গায়ে হাত তুলেছে, প্রচণ্ড মারধর করেছে। তার নামে সাধারণ ডায়েরি করেছিলাম। তখন আমাকে হাসপাতালেও ভর্তি হতে হয়। সেখান থেকে বাসায় এনে আমাকে আটকে রাখে হিশাম। এরপর যখন থানায় যাই, তখনও আমার ঠোঁট ফোলা ও মুখে মারের দাগ ছিল। আমার মনে হয়েছে, হয়তো কমবেশি সব নারীই আক্রান্ত হন। তখন আশেপাশের অনেকেই মেয়ের দোষ খোঁজেন।’

গত ৫ ডিসেম্বর রাজধানীর বাড্ডা থানায় হিশাম চিশতির বিরুদ্ধে মামলা দায়ের করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। স্বামীর বিরুদ্ধে যৌতুক ও হত্যা চেষ্টা মামলা করেন তমা।

গত বছর মে মাসে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার ব্যবসায়ী হিশাম চিশতির সঙ্গে বিয়ে হয় তমা মির্জার। শোনা যাচ্ছে, মামলার কথা জানার পর পরই কানাডায় পাড়ি জমিয়েছেন হিশাম। এ ছাড়া তমা মির্জার মামলার পর দিন (গত ৬ ডিসেম্বর) মধ্যরাতে রাজধানীর বাড্ডা থানায় এই অভিনেত্রীর বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা করেন হিশাম চিশতি।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম