,

মোহামেডানে বিধ্বস্ত মুক্তিযোদ্ধা

news-image

স্পোর্টস ডেস্ক : ‘ডি’ গ্রুপ থেকে ফেডারেশন কাপের নকআউট পর্বে যেতে হলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের বিপক্ষে জয় ছাড়া বিকল্প ছিল না। রীতিমতো গোল-উৎসব করে মুক্তিযোদ্ধার বিপক্ষে জয় মোহামেডান। আজ মোহামেডান জিতেছে ৪-১ গোলে। এ জয়ে তাদের কোয়ার্টার ফাইনালে খেলার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে।

প্রথমার্ধে সমানতালে লড়েছে মোহামেডান ও মুক্তিযোদ্ধা। কিন্তু দ্বিতীয়ার্ধের আট মিনিটের এক ঝড়েই লণ্ডভণ্ড হয়ে যায় মুক্তিযোদ্ধা। আট মিনিটে তিন গোল হজম করে তারা। আর তখনই ৭৪ মিনিট পর্যন্ত ১-১ গোলে থাকা ম্যাচ ৪-১ এ রূপ নেয়।

গোলশূন্যভাবে প্রথমার্ধ শেষ হবার সম্ভাবনা ম্যাচে মোহামেডান ৪৩ মিনিটে এগিয়ে যায়। সোহাগ ফ্রি কিক থেকে গোল করে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধে মুক্তিযোদ্ধা একের পর এক আক্রমণ করে খেলায় সমতা ফিরিয়ে আনে। দর্শনীয় হেডে মুক্তিযোদ্ধার আকবর আলী গোল করেন। হঠাৎ করে ৭৪ মিনিটে আতিকের গোলে মোহামেডান আবার এগিয়ে যায়। কর্ণার কিক থেকে উড়ে আসা বল হেড করে ক্লিয়ার করার চেষ্টা করেছিলেন মুক্তিযোদ্ধার আকবর আলী। তার হেড করা বল বক্সের মধ্যেই ছিল। সেখান থেকে নাগাতার হেড যখন মুক্তিযোদ্ধার গোলের দিকে যাচ্ছিল তখন আতিক ব্যাক হেড করে গোল করেন।

৭৯ মিনিটে মুক্তিযোদ্ধার খেলোয়াড় নিজেদের বিপদ সীমানার কাছাকাছি স্থানে বল দেয়া নেয়া করার সময় মোহামেডানের নুরাত বল পেয়ে সমর্থকদের আনন্দে ভাসিয়ে দেন। ৮২ মিনিটে আবার নুরাত গোল করে মোহামেডানের জয় নিশ্চিত করেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা