আলু নতুন-পুরোনো ৫০ টাকা কেজি

news-image

নিজস্ব প্রতিবেদক : বাজারে প্রায় এক মাস ধরে উঠেছে নতুন আলু, শুরুতে দাম ছিল প্রতি কেজি ১০০-১৩০ টাকা। গত এক মাসে দাম কমতে কমতে অবশেষে দাম এসে পৌঁছেছে প্রতি কেজি কম-বেশি ৫০ টাকায়। পুরোনো আলুর দাম নিয়ে এ বছর বেশ ভোগান্তি পোহাতে হয়েছে সাধারণ ক্রেতাকে। গত অক্টোবরে আলুর দাম ওঠে প্রতি কেজি ৫০ টাকায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সরকার দুই পর্যায়ে আলুর দাম বেঁধে দেয়। এরপরও রোববার ঢাকার বাজারে গিয়ে দেখা যায়, প্রতি কেজি পুরোনো আলুর দাম ৫০ টাকা।

সাধারণত বছরের এমন সময়ে বাজারে নতুন আলু ওঠে। এতে কমে যায় আলুর দাম। সরকারি নিয়ন্ত্রক সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের দেওয়া তথ্য অনুযায়ী গত বছর এ সময়ে আলুর দাম ছিল প্রতি কেজি ২৫-৩০ টাকা, যেখানে এ বছর আলুর দাম প্রতি কেজি ৪৫-৫০ টাকা। গত বছরের তুলনায় আলুর দাম বেড়েছে ৮৮ শতাংশ।

চলতি বছর অক্টোবর মাসের শুরুতে সরকার এবার তিন পর্যায়ে আলুর দাম বেঁধে দেয়। তখন প্রতি কেজি খুচরা পর্যায়ে ৩০, পাইকারিতে ২৫ ও হিমাগারে ২৩ টাকা দাম বেঁধে দেয়। এর ঠিক এক সপ্তাহ পরই কৃষি বিপণন অধিদপ্তর আরও পাঁচ টাকা বাড়িয়ে হিমাগারে আলুর কেজি ২৭, পাইকারিতে ৩০ এবং খুচরায় ৩৫ টাকা বেঁধে দেয়। যদিও বাজার পর্যায়ে সে দাম মানানোর বিষয়ে কোনো কড়াকড়ি লক্ষ করা যায়নি।

আলুর দাম কেন এত বেশি, সে বিষয়ে কেউ কোনো সদুত্তর দিতে পারেননি। কারওয়ান বাজারের পাইকারি বিক্রেতা বলছেন, পুরোনো আলুর মজুত কমে আসায় এর দাম বেশি। আর নতুন আলুর মূল্য বৃদ্ধি সম্পর্কে তাঁরা বলেন, এখনো নতুন আলুর জোগান পর্যাপ্ত হয়নি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ বছর আলু উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে ১ কোটি ১৩ লাখ মেট্রিক টন। চলতি মৌসুমে ৪ লাখ ৬৪ হাজার হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা ছিল। এর মধ্যে ৪ লাখ ৫৭ হাজার হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে। এর মধ্যে আলু উৎপাদনে কোনো বিপর্যয়ের কথা শোনা যায়নি। তারপরও আলুর এই উচ্চ মূল্যে অসন্তুষ্ট ক্রেতারা।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ