বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকের মামলায় নয় জনের যাবজ্জীবন

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর দারুস সালাম এলাকা থেকে ফেনসিডিল উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁদের ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত–১০–এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ৯ আসামি হলেন ঝিনাইদহের আরিফুল ইসলাম, যশোরের শফিকুল ইসলাম ও নাজমুল হোসেন, ঢাকার নবাবগঞ্জের আরিফ হোসেন, ফরিদপুরের হাসান মিয়া, আলমগীর হোসেন ও রুহুল আমিন, যাত্রাবাড়ীর ইমতিয়াজ হোসেন এবং বরিশালের সৈয়দ মিজানুর রহমান। তাঁদের মধ্যে শফিকুল, আরিফ, হাসান, নাজমুল, রুহুল ও আলমগীর পলাতক। তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বাকি তিন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার কাগজপত্রের তথ্য বলছে, প্রায় ৮ বছর আগে ২০১২ সালের ১৬ জানুয়ারি রাজধানীর দারুস সালাম থানা এলাকায় একটি প্রাইভেট কার ও মাইক্রোবাস থেকে ৩ হাজার ২৫০ বোতল ফেনসিডিল জব্দ করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রাজধানীর দারুস সালাম থানায় মামলা করে। রাষ্ট্রপক্ষে এ মামলা পরিচালনা করেন মঞ্জুর মাওলা চৌধুরী।

 

এ জাতীয় আরও খবর

কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কসবায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় মালামাল জব্দ

হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

ডিসি মাসুদ চট্টগ্রামের নতুন পুলিশ সুপার

পশ্চিমবঙ্গ থেকে পুশইন হলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী

এরশাদের মতো দেশ চালালে পরিণতিও তার মতো হবে: আসিফ মাহমুদ

চলতি মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৪৬.৩ শতাংশ

১২ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ, ২৭ কর্মকর্তা বদলি

জামায়াতের সাবেক আমিরের ছেলে এনসিপিতে যোগদান

“হারিনি, পদত্যাগ করব না”: মমতা বন্দ্যোপাধ্যায়

এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার চেষ্টা: মির্জা ফখরুল

রূপপুর পারমাণবিক প্রকল্পে বালিশসহ কেনাকাটায় ব্যাপক দুর্নীতি উঠে অডিট রিপোর্টে