প্রধানমন্ত্রী আজ ‘মহিলা কেন্দ্রীয় কারাগার’ উদ্বোধন করবেন

news-image

নিজস্ব প্রতিবেদক : কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার কমপ্লেক্সের ভেতর নারী বন্দিদের জন্য পৃথক আরেকটি কারাগার নির্মাণ করেছে কারা অধিদপ্তর। ‘মহিলা কেন্দ্রীয় কারাগার, ঢাকা’ নামে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত নতুন এই কারাগারটি রোববার ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কারাগারে মানসিক রোগীদের জন্য মেন্টাল ওয়ার্ড, গ্রন্থাগার, হাই সিকিউরিটিসহ নারীদের জন্য আধুনিক সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। এছাড়া রয়েছে বিশাল মাঠ, লেক, ফুলের বাগানসহ নান্দনিক পরিবেশ।

জেলার মাহবুবুল ইসলাম বলেন, রোববার প্রধানমন্ত্রী ভার্চ্যুয়াল মাধ্যমে এই মহিলা কারাগারটি উদ্বোধন করবেন। উদ্বোধন উপলক্ষে মহিলা কারাগারটির সৌন্দর্য বর্ধন করা হয়েছে।

নতুন এ কারাগারটি পরিচালনা করবেন কারা অধিদপ্তরের নারী কর্মকর্তা-কর্মচারীরা। এখানে বিচারাধীন এবং সাজাপ্রাপ্ত নারী বন্দিদের রাখা হবে।

নারী কেন্দ্রীয় কারাগারের সার্বিক কর্মকাণ্ড তদারকি করছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার সুভাষ কুমার ঘোষ। তিনি বলেন, কারাগারটি উদ্বোধনের পর কাশিমপুরসহ দেশের বিভিন্ন কারাগার থেকে নারী বন্দিদের কেরানীগঞ্জে নিয়ে আসা হবে। এতে নারী বন্দিদের আবাসন সংকটসহ বিভিন্ন সমস্যার সমাধান হবে।

তবে রোববার কারাগারটি উদ্বোধন হলেও আপাতত সেখানে বন্দি রাখা হবে না। করোনার প্রকোপ কমলে ক্রমান্বয়ে সেখানে বন্দিদের আনা হবে বলে জানিয়েছে কারা অধিদপ্তর সূত্র।

নারীদের জন্য এটি দ্বিতীয় পৃথক কারাগার। দেশে নারী বন্দিদের জন্য গাজীপুরের কাশিমপুরে প্রথম পৃথক নারী কেন্দ্রীয় কারাগার রয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন