,

দাউদ ইব্রাহিমের ভাতিজা করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন

news-image

অনলাইন ডেস্ক : দাউদ ইব্রাহিমের ভাতিজা সিরাজ কাসকার করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। করাচির এক বেসরকারি হাসপাতালে ৩৮ বছর বয়সে মৃত্যু হল তার। সিরাজের বাবা সাবিরই প্রথমে দলের মাথা ছিল। পাঠান গ্যাংয়ের নির্দেশে ১৯৮১ সালে গুলি করে মারে মান্য সুরভেকে। মুম্বাইয়ের অন্ধকার জগতের মালিকানা নিয়েই হয়েছিল এই বিবাদ এবং এরপর ক্রমে ক্রমে অবিসংবাদী নেতা হয়ে ওঠেন দাউদ।

সিরাজের করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর খবর গোপন সূত্রে পেয়েছে ভারতের মুম্বাই অপরাধ দমন শাখা। জানা গেছে, গত সপ্তাহে কোভিডে আক্রান্ত হওয়ার পর ব্যাপক শ্বাসকষ্ট হতে শুরু করে সিরাজের। করাচির এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে ‘লাইফ সাপোর্ট’ দেওয়া হয়। তাতেও দিন দিন অবস্থার অবনতি হচ্ছিল। পরে বুধবার তার হৃদস্পন্দন কমতে শুরু করে সেই সঙ্গে শরীরের একের পর এক যন্ত্রাংশ কাজ করা বন্ধ করে দেয়। করাচি থেকে মুম্বাইয়ে সিরাজের আত্মীয়দের তার মৃত্যুসংবাদ দেওয়া হয়। সেখান থেকেই সূত্র মারফত খবর পেয়েছে মুম্বাই পুলিশ। সূত্র : আজকাল।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের