,

আইসিইউ’তে অভিনেতা আব্দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অভিনেতা আবদুল কাদেরকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেওয়া হয়েছে। বৃহস্পতিবার মধ্য রাতে তাকে আইসিইউ’তে নেওয়া হয় বলে জানিয়েছেন আব্দুল কাদেরের পুত্রবধূ জাহিদা ইসলাম জেনি। তিনি দেশবাসীর কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন কাদের।

গত ৮ ডিসেম্বর চেন্নাইয়ে নেওয়া হয় আব্দুল কাদেরকে। পরে ১৫ ডিসেম্বর ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা জানা যায়। বর্তমানে সারা শরীরে ছড়িয়ে পড়েছে ক্যানসার। এটি এখন চতুর্থ স্টেজে রয়েছে। পাশাপাশি করোনায় আক্রান্ত হয়েছেন আব্দুল কাদের।

চিকিৎসকের বরাত দিয়ে জাহিদা শুক্রবার  বলেন, বাবার অবস্থা ভালো না। চিকিৎসকেরা আমাদের জানিয়েছেন, শারীরিক অবস্থার অবনতি হয়েছে। শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন, নড়াচড়া করছেন না। মাঝে মাঝে হালকা নিশ্বাস নিচ্ছেন। আমরা একটা অনিশ্চয়তার মধ্যে আছি। তার বেশ কিছু অর্গান কাজ করছে না। হিমোগ্লোবিন কমে যাওয়ায় ডাক্তাররা রক্ত চেয়েছিলেন, আমরা দিয়েছি। দেশের মানুষের কাছে বাবার জন্য দোয়া চাই।

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিক নাটকে বদি চরিত্রে অভিনয় করে পরিচিতি পান তিনি। অভিনয়ের পাশাপাশি বেশ কিছু বিজ্ঞাপনচিত্রেও কাজ করেছিলেন কাদের। তিনি নাটকের দল থিয়েটারের সদস্য। মঞ্চে তিনি অভিনয় করেছেন ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’, ‘এখনো ক্রীতদাস’, ‘তোমরাই’, ‘স্পর্ধা’, ‘দুই বোন’, ‘মেরাজ ফকিরের মা’ নাটকগুলোয়। আবদুল কাদের বাটা বাংলাদেশের সাবেক কর্মকর্তা। ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি’তে তার অভিনয় প্রশংসিত হয়।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম