দ্রুত রূপ বদল করছে ভয়ংকর করোনাভাইরাস?

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের তাণ্ডবে লণ্ডভণ্ড বিশ্ব। আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এরইমধ্যে বিশ্ব উদ্বিগ্ন করোনাভাইরাসের নতুন চরিত্র নিয়ে। মহামারির শুরুতে সবচেয়ে বেশি নাকাল হওয়া ইতালিতেও নতুন ধরনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার দেশটির আনকোনার কেন্দ্রীয় শহরে নতুন ধরনের করোনায় আক্রান্ত দ্বিতীয় ব্যক্তি শনাক্ত হয়।

তবে উক্ত ব্যক্তি যুক্তরাজ্য কিংবা কোনো দেশ থেকে ফেরেননি। নিজ দেশে, নিজ এলাকায় থেকেই তিনি নতুন ধরনের এই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মানে করোনাভাইরাস দ্রুত মিউটেটেড অর্থাৎ রূপ বদল করছে। যাতে করে তারা দ্রুত এক মানবদেহ থেকে অন্য মানবদেহে ছড়াতে পারে, দ্রুত বংশবৃদ্ধি করতে পারে এবং আবিস্কৃত ওষুধ প্রয়োগের মধ্যেও টিকে থাকার সক্ষমতা অর্জন করতে পারে।

ইতালিতে নতুন ধরনের করোনাভাইরাসে আক্রান্ত ওই ব্যক্তিকে তার নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে। কিছুদিন ধরে তার মধ্যে প্রচণ্ড ঠাণ্ডা লাগার লক্ষণ দেখা দেয়। এরপর তার থেকে ‘মলিকুলার সোয়াব টেস্ট’ এর জন্য নমুনা সংগ্রহ করা হয়। সেটা নিয়ে রিইউনিটি হাসপাতালের ল্যাবে পরীক্ষা করা হয় এবং এটি নতুন ধরনের করোনাভাইরাস বলে নিশ্চিত করা হয়।

এর আগে গেল রবিবার নতুন ধরনের করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়েছিল ইতালিতে। যদিও তিনি যুক্তরাজ্য থেকে ফিরেছিলেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন