১২ মিনিটে পিএসজির ৩ গোল

news-image

স্পোর্টস ডেস্ক : নেইমারকে ছাড়াই লিগ ওয়ানে বড় জয় পেয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ঘরের মাঠে বুধবার রাতে স্ট্রাসবার্গের জালে ‘এক হালি’ বল জড়িয়েছেন এমবাপ্পেরা। জবাবে একবারো পিএসজির জালে বল ঢোকাতে পারেনি স্ট্রাসবার্গ।

পুরো ম্যাচ দাপট দেখিয়ে খেললেও ৭৮ মিনিট পর্যন্ত মাত্র একবার সফল হয় পিএসজি। ধারণা করা হচ্ছিলো, ম্যাচ শুরুর ১৮ মিনিটে দেয়া ফরাসি ডিফেন্ডার পেমবেলের দেয়া একমাত্র গোলের সন্তুষ্টি নিয়েই মাঠ ছাড়বেন ফরাসি চ্যাম্পিয়নরা।

কিন্তু ৭৮ মিনিটের পর থেকে তাসের ঘরের মতো ভেঙে পড়ে স্ট্রাসবার্গের রক্ষণ। শেষ ১২ মিনিটে পিএসজির স্ট্রাইকাররা দলটির জাল কাঁপান ৩ বার। শুরুটা করেন পিএসজির তরুণ ফরাসি স্ট্রাইকার এমবাপ্পে। এর পর ইদ্রিসা গেয়ি ও মোইজে গোল করেন।

প্রথমার্ধে আরও গোল পেতে পারতো পিএসজি। কিন্তু স্ট্রাসবার্গ ভালোভাবেই তাদের রক্ষণ সামলে রাখে। এর মধ্যে তাদের গোলরক্ষক বেশ কয়েকটি সেভ করেন।

দ্বিতীয়ার্ধেও আক্রমণ চালিয়ে যেতে থাকে পিএসজি। তবে গোলের দেখা পাচ্ছিল না। সেই হতাশা কাটাতেই যেন শেষদিকে এসে ভয়ংকর হয়ে উঠে ফরাসি চ্যাম্পিয়নরা। ১২ মিনিটের মধ্যে করে ৩ গোল।

এতে ১৭ ম্যাচে ১১ জয় ও দুই ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে আগের মতো তিন নম্বরেই আছে পিএসজি। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে স্ট্রাসবার্গ। অন্যদিকে নঁতের বিপক্ষে ৩-০ গোলের জয়ে লিওঁ ৩৬ পয়েন্ট নিয়ে উঠেছে শীর্ষে।

এদিকে ইনজুরির কারণে এ বছরের বাকি দিনগুলোতে আর মাঠে নামতে পারবেন না নেইমারা বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন