শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাতিরঝিলে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেপ্তার

news-image

অনলাইন ডেস্ক : হাতিরঝিল থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) তেজগাঁও বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলেন-মো. সেলিম মিয়া (৩৫), মো. আলামিন হোসেন ওরফে সজীব (২৩), মো. রফিকুল ইসলাম রনি ওরফে ডিস্কো রনি (২৫), মো. রবিন হোসেন (২৩), মো. সান্টু মিয়া (২১) ও মাসুদ রানা ওরফে ফজলুল হক (৪০)।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হাতিরঝিল থানার মহানগর প্রজেক্ট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৬টি দেশীয় ছোরাও উদ্ধার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তেজগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহাদত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল সন্ধ্যায় একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে মহানগর প্রজেক্ট এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, অভিযুক্তরা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা হাতিরঝিল, গুলশান ও বাড্ডাসহ আশপাশ এলাকায় যাত্রীবেশে রাতে ঘোরাফেরা করে। তারা সুকৌশলে পথচারীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও মালামাল লুটে নিতো। এ ছাড়া সুযোগ বুঝে তারা আশপাশের বাসা বাড়িতে ডাকাতি করত। এ ঘটনায় হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। সূত্র : আমাদের সময়

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ