রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ৩ বন্ধু নিহত

news-image

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের রাজৈরে পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের আলমদস্তা স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রথমে আহতদের উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থা দুই জন মারা যান এবং আরেক জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

নিহতরা হলেন, উপজেলার দারাদিয়া গ্রামের আলেম হাওলাদারের ছেলে শাহিন হাওলাদার (১৭), একই গ্রামের ইসমাইল মুন্সীর ছেলে অনিক মুন্সী (২০) ও মাচচর গ্রামের লিকু ফরাজীর ছেলে শাকিল ফরাজী (১৮)।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সাদি জানান, তিন জন একটি মোটরসাইকেলে গোপালগঞ্জ যাওয়ার পথে বরিশালগামী পিকআপের সাথে সংঘর্ষ হয়। পরে তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে রাজৈর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের ফরিদপুর হাসপাতালে প্রেরণ করে। সেখানে শাহিন ও অনিককে মৃত ঘোষণা করে এবং শাকিলকে ঢাকা পাঠায়। সে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা গেছে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী