,

পেলের রেকর্ড ভাঙার রাতে অপ্রতিরোধ্য মেসি

news-image

স্পোর্টস ডেস্ক : পেলের রেকর্ড ভেঙে এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল করার রাতে দুর্দান্ত পারফরম্যান্স করে বার্সেলোনাকে বড় জয় এনে দিয়েছেন লিওনেল মেসি। রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে স্প্যানিশ লা লিগায় ০-৩ গোলে জয় পেয়েছে দলটি।

ব্রাজিলের কিংবদন্তি পেলে সান্তোসের হয়ে ১৯ মৌসুমে করেছিলেন ৬৪৩টি গোল। ১৯৫৬ থেকে ১৯৭৪ পর্যন্ত এই কটি গোল করেন তিনি। বার্সায় মেসি প্রথম গোল করেন ২০০৫ সালে।

মেসি এদিন তৃতীয় গোলটি করেন। অন্য দুটি গোলেও অবদান রাখেন। ইনজুরি টাইমে আবার পোস্টে মারেন।

ক্লেমোঁ লংলে দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন মার্টিন ব্রাথওয়েট।

প্রথমার্ধের পুরোটা আধিপত্য করা বার্সেলোনা অধিকাংশ সময় বল দখলে রেখে গোলের উদ্দেশে মোট ২১টি শট নেয়, যার ১০টি ছিল লক্ষ্যে।

অসংখ্য সুযোগ নষ্ট না হলে এবং ভাগ্য বিরূপ না হলে ব্যবধান হতে পারতো অনেক বেশি।

গত ১ অক্টোবরের পর অ্যাওয়ে ম্যাচে প্রথম জয় পেল বার্সেলোনা। মাঝের চারটি অ্যাওয়ে ম্যাচের তিনটিতেই হেরেছিল তারা; গেতাফে, আতলেতিকো মাদ্রিদ ও কাদিসের বিপক্ষে। ড্র করেছিল আলাভেসের মাঠে।

১৪ ম্যাচে সাত জয় ও তিন ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে বার্সেলোনা।

দিনের আরেক ম্যাচে রিয়াল সোসিয়েদাদের মাঠে ২-০ গোলে জেতা আতলেতিকো মাদ্রিদ ১৩ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। ১৪ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ।

১৬ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে সোসিয়েদাদ। চার নম্বরে থাকা ভিয়ারিয়ালের পয়েন্টও ২৬, তারা খেলেছে ১৫ ম্যাচ।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের