রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইনজীবী হেনস্তায় বিচারকের বিরুদ্ধে বিক্ষোভ, সিএমএম কোর্টে বিচারকাজ বন্ধ

news-image

নিজস্ব প্রতিবেদক : এক আইনজীবীকে আসামির লকআপে দুই ঘণ্টা আটকে রাখার অভিযোগে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের বিচারকের অপসারণ চেয়ে বিক্ষোভ করছেন আইনজীবীরা। বন্ধ রয়েছে আদালতের বিচারকাজ।

বুধবার সকালে সাড়ে ৯টার দিকে বিক্ষুব্ধ আইনজীবীরা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের এজলাস কক্ষ থেকে সবাইকে বের করে তালা দিয়ে দেন।

এরপর সিএমএম আদালত চত্বরে তার অপসারণ দাবিতে বিক্ষোভ করছেন আইনজীবীরা।

দুপুর ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভ চলছিল। ওই বিচারকের অপসারণ চেয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন আইনজীবীরা।

ভুক্তভোগী আইনজীবী রুবেল আহমেদ বলেন, বিচারক এজলাসে দেরিতে ওঠার প্রতিবাদ করায় মঙ্গলবার তার মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়। পরে মামলার শুনানি না নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ‘অনেকক্ষণ’ তাকে লকআপে আটকে রাখা হয়।

পরে ওই বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বরাবর আবেদন করেন।

এ ঘটনায় বুধবার সকালে সিএমএম আদালত চত্বরে জড়ো হয়ে আইনজীবীরা বিক্ষোভ শুরু করেন। এতে বন্ধ হয়ে যায় আদালতের বিচারিক কার্যক্রম।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী