,

নাইটক্লাবে গ্রেপ্তার সুজান, গুরু ও রায়না, পালালেন বাদশা

news-image

বিনোদন ডেস্ক : করোনা বিধি না মেনে নাইটক্লাবে পার্টি করায় গ্রেপ্তার হয়েছেন হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান। তার সঙ্গে আরো গ্রেপ্তার হয়েছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না এবং গায়ক গুরু রনধাওয়া।

মঙ্গলবার ভারতীয় সময় দিবাগত রাত আড়াইটার দিকে মুম্বাইয়ের ম্যারিয়ট হোটেলের ড্রাগন ফ্লাই ক্লাবে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

রিপাবলিক টিভির তথ্যমতে একই পার্টিতে বাদশাও ছিলেন। তবে তিনি পেছনের দরজা দিয়ে পালাতে সক্ষম হয়েছেন।

পুলিশ অভিযান চালিয়ে ড্রাগন ফ্লাই ক্লাব থেকে মোট ৩৪ জনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যেই ছিলেন সুজান, রায়না এবং গুরু। তাদের বিরুদ্ধে আইনের ১৮৮, ২৬৯ এবং ৩৪ ধারায় অভিযোগ আনা হয়। তবে সুজান, রায়না এবং গুরু আপাতত জামিনে মুক্ত।

প্রসঙ্গত, সোমবার করোনার জন্য রাতে কারফিউ জারি করেছিল মহারাষ্ট্র সরকার। ক্লাব বন্ধ করার নির্দিষ্ট সময় বেঁধে দেয়া হয়েছিলো। নতুন বছর এবং বড়দিনকে মাথায় রেখে ২২ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত করোনা পরিস্থিতি সামাল দিলে এই নিয়ম জারি করা হয়েছিল। কিন্তু নিয়ম না মেনে অতিরিক্ত সময় খোলা ছিলো ক্লাব। সেই জন্যই গ্রেপ্তার করা হয় তাদের।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের