শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন লুকে শুভশ্রীর চমক

news-image

বিনোদন ডেস্ক : টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী যেন এখন বেশ উড়ন্ত সময় পার করছেন। মা হওয়ার পর থেকে তার মধ্যে এক অন্যরকম আমেজ দেখা যাচ্ছে। শীতের এই কনকনে হাওয়াতেও থেমে নেই তার ঘুরে বেড়ানো। স্বামী রাজ চক্রবর্তীকে নিয়ে শহরের এদিকে-ওদিকে ঘুরে বেড়ানো, পার্টি করা; কোনোকিছুই বাদ রাখছেন না তিনি।

এই সময়ে ঘরে মন টিকে না বলেই হয়তো বাইরে বেড়িয়ে পড়লেন টলিউডের মোস্ট হট অ্যান্ড হ্যাপেনিং কাপল রাজ এবং শুভশ্রী। রাজকে পাশে বসিয়ে নিজেই গাড়ি ড্রাইভ করলেন এই টলি সুন্দরী।

শুভশ্রী তাদের আউটিংয়ের ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। সেখানে অসাধারণ এক পোশাকে দেখা গিয়েছে টলি নায়িকাকে। নায়িকার উছলে পড়া গ্ল্যামার নেটিজেনদের যেন ঈর্ষান্বিত করে তুলছে।

শুভশ্রী এদিন পড়েছিলেন একটি সাদা আউটফিট। খোলা চুল, নামী ব্র্যান্ডের ব্যাগ। নিজেদের গাড়ির সামনে পোজ দেন তিনি। সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ক্যাপশনে শুভশ্রী লেখেন ‘decembering’। অর্থাৎ ডিসেম্বরকে ছুটিয়ে উপভোগ করছেন তারা।

এদিন খুব সম্ভব পদ্মনাভ দাশগুপ্তের বাড়িতে গিয়েছিলেন এই লাভ বার্ডস। রাজ এবং শুভশ্রীর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তাদের দু’জনের পাশাপাশি দেখা গিয়েছে সস্ত্রীক পদ্মনাভ এবং রুদ্রনীলকেও।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ