শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনার নতুন প্রজাতি মিলল ইতালিতে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনের পর এবার ইতালিতে এক রোগীর দেহে মিলল করোনাভাইরাসের নতুন স্ট্রেন (প্রজাতি)। রবিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এতথ্য নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার।

ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কয়েক দিন আগেই ব্রিটেন থেকে এক আক্রান্ত ও তার সঙ্গী ইতালিতে ফেরেন। বিমানে প্রথমে তারা রোমের ফিউমিসিনো বিমানবন্দরে নামেন। আপাতত তাদের আইসোলেশনে রাখা হয়েছে।

করোনাভাইরাসের এই নতুন প্রজাতীর সন্ধান প্রথম মেলে ব্রিটেনে। এই প্রজাতী আগের তুলনায় দ্রুত গতিতে ছড়াচ্ছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে ব্রিটিশ প্রশাসন।
দক্ষিণ-পূর্ব ইংল্যান্ড এবং লন্ডনে নতুন করে লকডাউন ঘোষণা করেছে বরিস জনসনের সরকার। নতুন এই প্রজাতীকে নিয়ে গোটা ইউরোপে আতঙ্ক ছড়িয়েছে।

ইতিমধ্যেই ইউরোপের বহু দেশ ব্রিটেন থেকে আসা সমস্ত বিমানে ঢোকা নিষেধ করেছে। বেলজিয়াম, নেদারল্যান্ডস ব্রিটেনের সমস্ত বিমান বাতিল করেছে। ব্রিটেন সীমান্ত বন্ধ করে দিয়েছে বেলজিয়াম।

নতুন করে যাতে সংক্রমণ ছ়ড়িয়ে না পড়ে তাই আগাম সতর্কতা হিসেবে একই পথে হাঁটার সিদ্ধান্ত নিতে চলেছে জার্মানি। ইতালিতে করোনার নতুন প্রজাতী ঢুকে পড়ায় তারাও ব্রিটেনের সমস্ত বিমান বাতিল করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ব্রিটেনে নতুন প্রজাতীর খবর মিলতেই সৌদি আরব রবিবার সে দেশের সমস্ত আন্তর্জাতিক বিমানসেবা বন্ধ করে দিয়েছে। তারা জানিয়েছে, ইউরোপ বা অন্য যেকোনো দেশ থেকে আসা যাত্রীদের দুই সপ্তাহের জন্য নিভৃতবাসে থাকতে হবে। সেই সঙ্গে করোনার পরীক্ষাও করাতে হবে তাদের। সৌদির পাশাপাশি কুয়েতও ব্রিটেনের যাত্রীবাহী বিমানের উপর আপাতত নিষেধাজ্ঞা জারি করেছে।

গত সেপ্টেম্বরে দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে করোনার এই নতুন প্রজাতী পাওয়া গিয়েছিল। সেখান থেকে দেশের অন্য প্রান্তেও ছড়িয়ে পড়ে এই প্রজাতী এবং খুব দ্রুত গতিতে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, করোনার এই নতুন প্রজাতী আগের তুলনায় ৭০ শতাংশ বেশি সংক্রমণ ছড়াতে পারে। যা খুব মারাত্মক পর্যায়ে পৌঁছতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। ইতিমধ্যেই এই নতুন প্রজাতীকে সামলাতে হিমশিম খাচ্ছে ব্রিটিশ প্রশাসন।

বিজ্ঞানীরা বলছেন, করোনার এই মিউটেশনে আশ্চর্যজনক নয়। তাদের দাবি, করোনাভাইরাস যখন খুঁজে পাওয়া গেল তখনই দেখা গিয়েছে হাজারেরও বেশি বার মিউটেশনের ক্ষমতা রয়েছে এই ভাইরাসের।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ