,

দেশে ফিরেই আব্দুল কাদের আবার হাসপাতালে

news-image

বিনোদন প্রতিবেদক : ভারতের চেন্নাইয়ের ভেলোর শহরের সিএমসি হাসপাতাল থেকে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন ক্যানসার আক্রান্ত জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের। আজ রোববার সন্ধ্যা পৌনে ৬টার একটি ফ্লাইটে পরিবার নিয়ে দেশে ফেরেন তিনি। বর্তমানে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ভর্তির প্রস্তুতি চলছে।

সন্ধ্যা ৭টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ তথ্য নিশ্চিত করেছেন আব্দুল কাদেরের পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি।

জেমি বলেন, ‘আমরা মাত্র নামলাম। বাবার অবস্থা আগের চেয়ে একটু ভালো। উনাকে বিমানবন্দর থেকে হাসপাতালে নেওয়া হচ্ছে। সবাই দোয়া করবেন।’

এর আগে গতকাল চিকিৎসকের বরাতে জাহিদা ইসলাম জেমি জানিয়েছিলেন, ‘সম্প্রতি তাঁকে (আব্দুল কাদের) রক্ত দেওয়া হয়েছে, সেজন্য হিমোগ্লোবিনের মাত্রা বেড়েছে। আর শরীর দুর্বল থাকায় বাবাকে কেমো দেওয়া যাচ্ছে না। চিকিৎসকেরা বাবাকে দেশে নিয়ে যাওয়ার ছাড়পত্র দিয়ে বলেছেন, দেখেন কী হয়। বাকিটা আল্লাহ ভরসা।’

কাদেরের প্যানক্রিসের (অগ্ন্যাশয়) ক্যানসার জটিল আকার ধারণ করলে গত ৮ ডিসেম্বর চেন্নাই নেওয়া হয়। বেশ কিছু পরীক্ষার পর ১৫ ডিসেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

আব্দুল কাদের কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিক নাটকে ‘বদি’ চরিত্রে অভিনয় করে তুমুল আলোচনায় আসেন। এ ছাড়া জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র পরিচিত মুখ তিনি। হাস্যরসাত্মক চরিত্রে অভিনয়ের জন্য তিনি তুমুল জনপ্রিয় টেলিভিশনের পর্দায়। এনটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম