,

এবার মুখ খুললেন তামান্না

news-image

অনলাইন ডেস্ক : রুপালি জগতে আলোর ঝলকানির পেছনে অন্ধকার দিকও রয়েছে। বিভিন্ন সময়েই কাস্টিং কাউচ, যৌন হেনস্তা ও স্বজনপ্রীতি নিয়ে মুখ খুলেছেন বলিউডের অনেক তারকা। এবার সেই দলে যোগ দিলেন ‘বাহুবলী’ তারকা তামান্না ভাটিয়া।

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘প্রত্যেক সেক্টরেই সমস্যা রয়েছে। কিন্তু সিনেমা জগতকে সহজেই টার্গেট করা হয়। আমার মনে হয়, অভিনয়শিল্পীরা এ বিষয়ে বেশি সচেতন, কারণ তারা সব সময় মানুষের নজরে থাকেন।’

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই এ বিষয়ে নানা মন্তব্য করেন নেটিজেনরা। এ নিয়ে তামান্নার ভাষ্য, ‘আমাদের সবারই মত প্রকাশের অধিকার রয়েছে। কেউ আপনার চিন্তাধারা পছন্দ করবেন, কেউ আবার করবেন না- এটিই স্বাভাবিক। গঠনমূলক সমালোচনা মেনে নিয়ে বাকিগুলো এড়িয়ে যাওয়ায় সবচেয়ে উত্তম বলে আমার মনে হয়।’

ভারতের ইতিহাসের অন্যতম ব্যবসাসফল ছবি ‘বাহুবলী’ তামান্নার ক্যারিয়ারকে অনেক সমৃদ্ধ করেছে। বিষয়টি স্বীকার করে তিনি বলেন, “আমার সৌভাগ্য যে, ‘বাহুবলী’র মতো ছবিতে সুযোগ পেয়েছি। এটি বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে। আমাকেও আলাদা পরিচিতি এনে দিয়েছে।”

এসএস রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী’তে আরও ছিলেন প্রভাস, রানা দাগ্গু্বতী, রামাইয়া কৃষ্ণান, সত্যরাজসহ অনেকে। করোনায় ‘নিউ নরমাল’ সময়ে তামান্না ব্যস্ত বেশ কয়েকটি ছবির কাজ নিয়ে। এর মধ্যে উল্লেখযোগ্য ‘দ্যাট ইজ মহালক্ষ্মী’, ‘বোলে চুড়িয়া’, ‘সিটিমার’, ‘গুর্থান্ডা সেথাকালাম’ ও ‘আন্ধাধুন’ ছবির তেলুগু রিমেক।

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম