রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইতিহাসে সবচেয়ে বড় সাইবার হামলার শিকার যুক্তরাষ্ট্র

news-image

অনলাইন ডেস্ক : সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি ও গুরুত্বপূর্ণ বেসরকারি প্রতিষ্ঠানে সাইবার হামলার চেষ্টা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মার্কিন জ্বালানি দফতরও হামলার কথা নিশ্চিত করেছে। এই হামলাকে ‘যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় হামলা’ বলেও উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জ্বালানি দফতর দেশটির পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে। ফলে এ রকম সাইবার হামলা পরমাণু অস্ত্রের নিরাপত্তার জন্য চরম হুমকির। তবে দেশটির জ্বালানি দফতর বলেছে, পারমাণবিক অস্ত্রের নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না।

এদিকে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট জানিয়েছে, তাদের সিস্টেমে ক্ষতিকর সফটওয়্যারের সন্ধান পাওয়া গেছে। তাদের ৪০টির বেশি সেবাগ্রহীতা সাইবার হামলার লক্ষ্যবস্তুতে ছিল বলে প্রমাণ পাওয়া গেছে। সেই তালিকায় সরকারি প্রতিষ্ঠান, গবেষণা প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান ও প্রযুক্তি প্রতিষ্ঠান রয়েছে।

এসব প্রতিষ্ঠানের ৮০ শতাংশই যুক্তরাষ্ট্রে রয়েছে। বাকি প্রতিষ্ঠানগুলো কানাডা, মেক্সিকো, বেলজিয়াম, স্পেন, যুক্তরাজ্য, ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতে রয়েছে।

এসব হামলার পেছনে রাশিয়ার সরকারের হাত রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তবে দেশটি তা অস্বীকার করেছে।

এর আগে বার্তা সংস্থা রয়টার্স তিনটি সোর্সকে উদ্ধৃত করে তাদের প্রতিবেদনে জানায়, এই সাইবার হামলার পেছনে রাশিয়ার হাত রয়েছে। তবে এ অভিযোগকে ভিত্তিহীন বলেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।

বিবিসির প্রতিবেদন বলছে, সাইবার হামলার লক্ষ্যবস্তুতে ছিল যুক্তরাষ্ট্রের অর্থ, বাণিজ্য দফতরসহ গুরুত্বপূর্ণ অনেক প্রতিষ্ঠান। আর এক মাস ধরে এসব বড় হামলার চেষ্টা চলে। তবে এসব হামলার কথা এত দিন প্রকাশ করা হয়নি। গত রোববার প্রথমবারের মতো ওই হামলার কথা স্বীকার করেন মার্কিন সরকারি কর্মকর্তারা। তবে বড় পরিসরের এই সাইবার হামলার বিষয়ে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো কোনো মন্তব্য করেননি।

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন সাইবার নিরাপত্তাকে তার প্রশাসনের ‘সবচেয়ে অগ্রাধিকারের’ বিষয় বলে ঘোষণা দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের শীর্ষ সাইবার সংস্থা সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার এজেন্সি বলেছে, মার্চ থেকে এই হ্যাকিং শুরু হয়। সাইবার হামলায় ‘গুরুত্বপূর্ণ অবকাঠামো’ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কী ধরনের তথ্য চুরি বা উন্মুক্ত হয়েছে, সেটি নিশ্চিত করতে পারেনি সংস্থাটি।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী