শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তানে বোমায় প্রাণ গেল ১২ শিশুর

news-image

অনলাইন ডেস্ক : আফগানিস্তানের গজনি প্রদেশের গিলান জেলায় ভয়াবহ বোমা বিস্ফোরণে ১২ শিশু মারা গেছে। পাশাপাশি আরও ১২ জন গুরুতর আহত হয়েছে।

আফগানিস্তানের স্থানীয় সাংবাদিক সাইফুল্লাহ মাফতুন দেশ রূপান্তরকে জানিয়েছেন, ভুক্তভোগী শিশুরা শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে এক ব্যক্তির কাছ থেকে খেলনা বুলেট কিনতে গিয়েছিল। কিন্তু তা ছিল আসল!

বিস্ফোরণটি ঠিক কীভাবে ঘটল, তা নিয়ে কিছুটা বিভ্রান্তিও ছড়িয়েছে বলে জানিয়েছেন মাফতুন।

তিনি বলেছেন, কোরআন মাহফিলে হামলার ঘটনা ঘটেছে বলে শোনা যাচ্ছে। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়।

মোট মারা গেছেন ১৫ জন। বাকি তিনজন প্রাপ্তবয়স্ক।

অসমর্থিত তথ্যের উদ্ধৃতি দিয়ে মাফতুন এই প্রতিবেদককে বলেছেন, বিস্ফোরক পদার্থ একটি রিকশায় মজুত ছিল বলে ধারণা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ