রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মনোনয়ন জমা দেয়ায় ভাতিজার পেটে ছুরি বসালেন প্যানেল মেয়র

news-image

অনলাইন ডেস্ক : পৌর নির্বাচন উপলক্ষে কাউন্সিলর পদে মো. হোসেন আলী (৩৮) মনোনয়ন জমা দেয়ায় ছুরিকাঘাত ও মারপিট করে গুরতর আহত করেছেন তার চাচা সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-২ গোলাম মোস্তফা।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে পৌর এলাকার চককোবদাস পাড়া বাবলুর বাড়ির সামনে এই ঘটনা ঘটে। এই ঘটনায় রাতেই পুলিশ দু’জনকে আটক করে।

আহতের বাবা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শিল্পী আব্দুল কুদ্দুস বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

আহত হোসেন আলী সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিল্লাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

হোসেন আলী পৌর এলাকার চককোবদাস পাড়া মহল্লার শিল্পী আব্দুল কুদ্দুসের ছেলে ও ৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী।

আহত হোসেন আলী অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে চককোবদাসপাড়া বাবলুর বাড়ির সামনে গেলে ওৎ পেতে থাকা পৌরসভার প্যানেল মেয়র-২ গোলাম মোস্তফা, ইউসুফ আলী, সবুজ, হাফিজুল, ইশা, আক্কাশ, আজিজুল শেখ আমাকে রামদা, চাকু, ছুরি, ফলাসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এলোপাথাড়ি মারপিট করে। এতে আমার পেট, বুক ও পিঠে কয়েকটি স্থানে ক্ষত হয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। পরে আমাকে অচেতন অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

তিনি আরও অভিযোগ করে বলেন, কাউন্সিলর পদে মনোনয়ন জমা দেয়ায় আমার আপন চাচা গোলাম মোস্তফা নিশ্চিত পরাজয় ভেবে আমাকে হত্যার উদ্দেশ্যে এই আক্রমণ চালিয়েছেন। এ সময় আমার বাবা আমাকে উদ্ধার করতে এলে তাকেও মারপিট করে হাত ভেঙে দিয়েছেন।

জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শিল্পী আব্দুল কুদ্দুস বলেন, আমার ছেলে গত বৃহস্পতিবার কাউন্সিলর পদে মনোনয়ন জমা দেয়ায় গোলাম মোস্তফা গংরা রাতের আঁধারে আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। পরে আমি ৭ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছি।

এ বিষয়ে অভিযুক্ত গোলাম মোস্তফা জানান, এই ঘটনার সঙ্গে আমি এবং আমার কোনো লোক জড়িত না।

সিরাজগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা বলেন, বৃহস্পতিবার রাতে চক কোবদাসপাড়ায় মারপিটের ঘটনায় স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পুলিশ দুজনকে আটক করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে তিনি জানান।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী