করোনা নিয়ন্ত্রণে থাকার পদ্মা সেতু সমাপ্ত হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী

news-image

মানিকগঞ্জ প্রতিনিধি : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা নিয়ন্ত্রণ আছে বলেই পদ্মা সেতু সমাপ্ত হচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে করোনা নিয়ন্ত্রণ করে পৃথিবীতে দৃষ্টান্ত স্থাপন করেছি আমরা।

বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হান্দুলিয়া চামুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪টি উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গে তারা শায়খ আব্দুর রহমান সৃষ্টিকারী গোষ্ঠী, গ্রেনেড হামলা করেছে। স্বাধীনতা যুদ্ধে মা বোনদের ইজ্জত হরণ করেছে। বিশ্ব খাদ্য সংস্থা আশঙ্কা করছেন, এই করোনায় সামনের বছরে বিশ্বে ২ শত কোটি মানুষ খাবারের অভাবে পড়তে পারে। কিন্তু বাংলাদেশে ইনশা আল্লাহ খাবারের অভাবে পড়বে না।

জাহিদ মালেক আরও বলেন, করোনায় আমেরিকার একটি জায়গায় ৩ লাখ, ভারতে দেড় লক্ষাধিক মানুষ, ইউরোপের প্রতিটি দেশে ৫০- ৬০ হাজার লোক মারা গেছে। অথচ আমাদের দেশে খুব কমসংখ্যক মানুষ মারা গেছে। যা বিশ্ববাসী প্রশংসা করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যত দিন প্রধানমন্ত্রী থাকবেন, দেশে তত দিন উন্নয়ন হবে। দেশে মেট্রো রেল, পায়রা বন্ধর, চট্টগ্রামের টানেল নির্মাণ এগিয়ে চলছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাটুরিয়া ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু প্রমুখ।

স্বাস্থ্যমন্ত্রী উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ এর অধীনে উপ- প্রকল্প গ্রামীণ অ্যাম্বুলেন্স এর শুভ উদ্বোধন, সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যক্ষ্মা রোগ নির্ণয়ের জিন এক্সপোর্ট মেশিন এর শুভ উদ্বোধন, ধুল্যা বিএম উচ্চ বিদ্যালয়ের চতুর্থতলা একাডেমিক ভবন এবং সাটুরিয়া জিসি নয়াডিংগি- ঢাকা- আরিচা হাইওয়ে ভায়া মহিষালোহা রাস্তা নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

এ সময় মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার সরকার, মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা, সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশারাফুল আলম, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আলমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন