,

বেবি বাম্প ফটোশুটে ভাইরাল কারিনা কাপুর

news-image

বিনোদন ডেস্ক : দ্বিতীয়বারের মত মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। এ কথা সবারই জানা। এমন খবর প্রকাশের পর প্রায় প্রতিদিনই খবরের শিরোনাম হচ্ছেন এই নায়িকা। দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হলেও, এই সময়ে তার কাজের কোনও ঘাটতি নেই।

প্রথম সন্তান তৈমুরের জন্মের আগেও যেমন করিনা একের পর এক ফটোশুট, সিনেমার শুটিং করেছেন, তেমনি দ্বিতীয় সন্তান আসার আগেও নিজেকে ব্যস্ত রেখেছেন বিভিন্ন কাজে। অন্তঃসত্ত্বা অবস্থায় কখনও লাল সিং চাড্ডার শ্যুটিং করেন আবার কখনও ব্যস্ত হয়ে পড়েন ফটোশুট নিয়ে। অন্তঃসত্ত্বা অবস্থায় বড় বোন কারিশমা কাপুরের সঙ্গেও ফটোশুট করতে দেখা যায় এই বেগমকে।

ফের গাঢ় নীল রঙের বডি হাগিং পোশাক পরে ক্যামেরার সামনে হাজির হলেন সাইফ ঘরণী। মা হওয়ার পর তিনি যে পুরোদমে কাজ করে চলেছেন তা বেশ স্পষ্ট করে দিয়েছেন। কারিনাকে দেখে যখন ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠতে শুরু করে, সেই সময় তিনি অত্যন্ত সাবলীল ভঙ্গিতে একের পর এক পোজ দিয়ে যান।

হিমাচল থেকে ছুটি কাটিয়ে ফেরার পর বর্তমানে মুম্বাইতেই রয়েছেন কারিনা কাপুর খান। ফলে ধরমশালা থেকে ফিরে বর্তমানে ফের নিজের কাজ নিয়েই ব্যস্ত।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম