২৪ ঘণ্টায় আরো ৩৬ মৃত্যু, নতুন শনাক্ত ১১৩৪

news-image

নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ১৯২ জনে।

একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে আরো ১ হাজার ১৩৪ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে ৪ লাখ ৯৬ হাজার ৯৭৫ জন হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৪০টি ল্যাবরেটরিতে ১২ হাজার ৭৭৬টি নমুনা সংগ্রহ ও ১৩ হাজার ১৯১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৩০ লাখ ৩৫ হাজার ৭২৮টি।

রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ২৩৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৩১ হাজার ৫৯০ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ৮ দশমিক শূন্য ৬ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৩৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৮৪। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম রোগীর মৃত্যু হয়। এ পর্যন্ত মোট মৃত্যু ৭ হাজার ১৯২ জনের। তাদের মধ্যে পুরুষ ৫ হাজার ৪৮৯ জন (৭৬ দশমিক ৩২ শতাংশ) ও নারী ১ হাজার ৭০৩ জন (২৩ দশমিক শূন্য ৬৮ শতাংশ)।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃত ৩৬ জনের ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব দুইজন, পঞ্চাশোর্ধ্ব চারজন এবং ৬০ বছরের ঊর্ধ্বে ২৯ জন রয়েছেন।

বিভাগ ভিত্তিক হিসেবে গত ২৪ ঘণ্টায় মৃত ৩৬ জনের মধ্যে ঢাকা বিভাগে ২০ জন, চট্টগ্রামে ৮ জন, রাজশাহীতে দুইজন, খুলনায় একজন, সিলেটে একজন, রংপুর তিনজন এবং ময়মনসিংহ বিভাগের একজন রয়েছেন। এই সময়ের মধ্যে বরিশাল বিভাগে করোনা সংক্রমিত কেউ মারা যাননি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন