,

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান, তাই অপহরণ করে স্কুলছাত্রীকে ধর্ষণ

news-image

অনলাইন ডেস্ক : বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বগুড়ার শাজাহানপুর উপজেলায় এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক যুবককে গত মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাকৃত যুবকের নাম সাগর (২২)। তার বাবার নাম নজরুল ইসলাম। তাদের বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামে। গতকাল বুধবার দুপুরে সাগরকে আদালতে তোলা হলে জেলে পাঠান বিচারক।

এর আগে গত শনিবার সাগরের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা। এজাহারে বলা হয়, ভুক্তভোগীর সঙ্গে দুমাস আগে সাগরের পরিচয় হয়। পছন্দ হওয়ায় মেয়েটির পরিবারকে সাগরের সঙ্গে বিয়ের জন্য প্রস্তাব দেয় তার পরিবার। কিন্তু, প্রস্তাব প্রত্যাখ্যান করায় সাগর ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের ভয়ভীতি দেখান। গত শনিবার সকালে সাগর নিজের মোবাইল ফোন থেকে ছাত্রীটিকে ফোন করে গুরুতর অসুস্থ হয়ে বগুড়ার একটি হাসপাতালে ভর্তি আছেন বলে জানান। সে (ছাত্রী) না এলে তিনি আত্মহত্যা করবেন হুমকিও দেন। সরল বিশ্বাসে ছাত্রীটি হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়।

এজাহারে আরও বলা হয়, মেয়েটি ঘর থেকে বের হওয়ার পর সাগর তাকে ফের কল করে শাজাহানপুরের বনানী বাসস্ট্যান্ডে দাঁড়াতে বলেন। তার দুলাভাই ও এক বন্ধু মেয়েটিকে হাসপাতালে নিয়ে যাবেন বলে জানান। পরে সেখান থেকে ছাত্রীকে সাগরের দুলাভাই ও বন্ধু পরিচয় দিয়ে দুই ব্যক্তি হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে রাতে ছাত্রীটিকে ধর্ষণ করেন সাগর। পরের দিন তাকে বাড়ি পাঠিয়ে দেন। সূত্র : আমাদের সময়

এ জাতীয় আরও খবর

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা