রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনাভাইরাসে আক্রান্ত সিঙ্গাপুরের অর্ধেক অভিবাসী শ্রমিক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গত নয় মাসে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে সিঙ্গাপুরের প্রায় অর্ধেক অভিবাসী শ্রমিক। স্থানীয় অধিকার সংগঠন ‘ট্রানজিয়েন্ট ওয়ার্কার্স কাউন্ট টু (টিডব্লিউসিটু)’ এ তথ্য দিয়েছে। খবর বিবিসির।

শ্রমিক অধিকার নিয়ে কাজ করা সংগঠনটি জানায়, সিঙ্গাপুরে অন্তত এক লাখ ৫২ হাজার অভিবাসী শ্রমিক করোনায় আক্রান্ত, যা সেখানকার অভিবাসী শ্রমিকদের মোট ৪৭ শতাংশ।

অভিবাসী শ্রমিক ছাড়া দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৪ হাজারের কম। তবে এখন পর্যন্ত মোট মৃত্যু ২৯ জন।
সিঙ্গাপুরে গাদাগাদি করে একটি রুমে একসঙ্গে অনেক শ্রমিককে থাকতে হয়। দক্ষিণ এশিয়া থেকে যাওয়া এসব মানুষ সস্তা মজুরিতে সিঙ্গাপুরের নির্মাণ ও উৎপাদন খাতে কাজ করে থাকে।

শুরুর দিকে সাধারণ নাগরিক এবং এসব শ্রমিকদের মধ্যে করোনা ছড়িয়ে পড়লে আক্রান্তদের কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া হয়।

সেসময় দেশটিতে সংক্রমণের হার প্রায় শূন্যের কোটায় নেমে আসলে সাধারণ জনগণের জন্য বিধিনিষেধ তুলে নেওয়া হয়। তবে অভিবাসী শ্রমিকদের রেখে দেওয়া হয় কড়াকড়ির মধ্যে। স্বাধীনভাবে চলাফেরার কোনও অনুমতি নেই তাদের।

টিডব্লিউসিটু’র মুখপাত্র অ্যালেক্স আউ বলেন, “বন্দীদের মতো অভিবাসী শ্রমিকদের সঙ্গে এমন আচরণের কোনও যৌক্তিকতা নেই। তাদের অনেককেই আট মাস ধরে আটকে রাখা হয়েছে।”

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী