,

রোনালদোর পেনাল্টি মিসে পয়েন্ট হারাল জুভেন্টাস

news-image

স্পোর্টস ডেস্ক : আতালান্তার বিপক্ষে ম্যাচে তখন ১-১ এ সমতা। ক্রিস্তিয়ানো রোনালদোর সামনে সুযোগ এলো স্পট কিক থেকে দলকে এগিয়ে নেওয়ার। কিন্তু পর্তুগিজ তারকা সেটি পারলেন না। তাতে সিরি এ-তে নিজেদের ১২তম ম্যাচে এসে ষষ্ঠবারের মতো ড্র করল জুভেন্টাস।

বুধবার নিজেদের মাঠে আতালান্তার বিপক্ষে ১-১ এ ড্র করে জুভেন্টাস।

এদিন ম্যাচের ২৯ মিনিটে জুভদের এগিয়ে দেন ফেডেরিকো চিয়েসা। লিগে তুরিনের ক্লাবটির হয়ে এটিই তার প্রথম গোল। সেই গোলের সুবাদেই ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় জুভেন্টাস।

তবে বিরতির পর ম্যাচের ৫৭ মিনিটে রেমো ফ্রেউলার আতালান্তার পক্ষে সমতা টানেন।

৬০ মিনিটে চিয়েসা ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় জুভেন্টাস। কিন্তু রোনালদো দলকে এগিয়ে নেওয়ার সুযোগ হারান। তার কিক ফিরিয়ে দেন পিয়ারলুইজি কলিনা। অথচ শেষ দুই ম্যাচে পেনাল্টি থেকেই চার গোল করেছিলেন রোনালদো।

টানা নয়বারের চ্যাম্পিয়ন জুভেন্টাস লিগে এখনো অপরাজিত। তবে ৬ ম্যাচেই ড্র করায় ২৪ পয়েন্ট নিয়ে আছে টেবিলের চতুর্থ স্থানে। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে এসি মিলান। আর এক ম্যাচ কম খেলা আলাতান্তা ১৮ পয়েন্ট নিয়ে আছে টেবিলের অষ্টম স্থানে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের