,

নরেন্দ্র মোদির আমন্ত্রণে সাড়া দিলেন বরিস, আসবেন ভারতে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে সাড়া দিয়ে ভারত সফর আসছেন বিট্রিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আগামী বছরের জানুয়ারিতে ভারত সফরের কথা রয়েছে জনসনের। প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম তিনি ভারত সফর করবেন। খবর-রয়টার্স।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ গ্রহণ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বরিস জনসনের উপস্থিতি নতুন যুগ এবং ভারত-যুক্তরাজ্য সম্পর্কের নতুন পর্যায়ের প্রতীক হয়ে উঠবে।

নির্ধারিত ওই সফরে তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলা নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।

এর আগে, জানুয়ারিতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়া আসার পর থেকেই বরিস জনসন বলে আসছিলেন যে, তিনি নতুন নতুন দেশের সঙ্গে দ্বি-পাক্ষিক সম্পর্ক জোরদার করতে আগ্রহী। করোনাভাইরাস মহামারির কারণে তার সেই উদ্যোগ কিছুটা বিলম্বিত হয়েছে। ইতোমধ্যেই, যুক্তরাজ্যের অর্থনীতি ভয়াবহ ধসের মুখে পড়েছে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের