,

জামায়াত নেতার বাসায় আত্মগোপনে ছাত্রলীগ নেতা!

news-image

অনলাইন ডেস্ক : একটি বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিক ও তার ক্যামেরাম্যানকে মারধরের মামলায় কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক সাদ আহম্মেদকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার দিনগত রাত ২টার দিকে পার্শ্ববর্তী জেলা চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বাবু এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, ওই এলাকার স্কুলশিক্ষক ও জামায়াত নেতা আবু তালেব রওশনের বাড়িতে আত্মগোপনে ছিলেন ছাত্রলীগ নেতা সাদ। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কুষ্টিয়ায় নিয়ে আসে জেলা গোয়েন্দা পুলিশ।

সাদ কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরাভিটা গ্রামের মওলা মণ্ডলের ছেলে। আবু তালেব রওশনের বাড়িও পাটিকাবাড়িতে। তিনি চাকরি সূত্রে আলমডাঙ্গাতে থাকেন।

ছাত্রজীবনে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিটের ছাত্রশিবিরের সভাপতির দায়িত্ব পালন করা আবু তালেব বর্তমানে জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তবে তিনি জামায়াতের কোন পর্যায়ের নেতা তা জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, গত ৬ ডিসেম্বর সংবাদ সংগ্রহকালে দীপ্ত টিভির প্রতিনিধি দেবেশ চন্দ্র সরকার ও তার ক্যামেরাম্যানকে মারধর করেন সাদ ও তার সমর্থকরা।

এ ঘটনায় দেবেশ বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন। এছাড়া সাদের বিরুদ্ধে মাদক ব্যবসায় সহযোগিতাসহ নানা অভিযোগ রয়েছে।

কুষ্টিয়া জেলা পুলিশ সুপার তানভীর আরাফাত বলেন, সাংবাদিক নির্যাতনের মামলায় ছাত্রলীগ নেতা সাদকে আলমডাঙ্গা থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি একজন জামায়াত নেতার বাড়িতে আত্মগোপনে ছিলেন।

তবে জামায়াত নেতার সঙ্গে ওই ছাত্রলীগ নেতার কোনো আত্মীয়তার সম্পর্ক আছে কিনা তা জানাতে পারেননি পুলিশের এ কর্মকর্তা। সূত্র : যুগান্তর

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা