শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রণবীর-আলিয়া বিয়ের আগেই হানিমুনে?

news-image

বিনোদন ডেস্ক : পাপারাজ্জির ক্যামেরা এড়াতে পারেন না বলিউড তারকারা। যেখানেই যান না কেন সেখানেই যেন ক্যামেরা নিয়ে হাজির তারা। সম্প্রতি গোয়ার উদ্দেশে ভারত ছাড়লেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। গোয়া যাওয়ার সময় মুম্বাই বিমানবন্দরে ক্যামেরায় ধরা পড়লেন বলিউডের এই প্রেমিকযুগল।

জানা যাচ্ছে, করোনাকালে বিদেশে না গিয়ে, গোয়াতেই ছুটি কাটাবেন বলিউডের এই জুটি। মুখে মাস্ক এঁটে যখন রণবীর, আলিয়া মুম্বাই বিমানবন্দরে ধরা পড়েন, সেই সময় ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠতে শুরু করে। পাপারাজ্জির ক্যামেরায় সেই ছবি উঠে আসতেই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

তবে রণবীর যে পাপারাজ্জির সামনে একেবারেই সাবলীল নন, তা কথার ভঙ্গিতেই বেশ স্পষ্ট করে দেন। এমনকী, ক্যামেরা দেখে রণবীর বেশ বিরক্তিও দেখান।

ব্রক্ষ্মাস্ত্রের শুটিং শেষ করার পর রণবীর-আলিয়া ফের একসঙ্গে কোনো সিনেমায় অভিনয় করছেন কি না, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। পরিচালক অয়ন মুখার্জির সিনেমা মুক্তি পাওয়ার পরই এ বিষয়ে রণবীর, আলিয়া তাদের পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলেই মনে করা হচ্ছে।

এদিকে ঋষি কাপুরের মৃত্যুর পর এই রণবীর কাপুর বিয়ের কথা ভাবছেন না বলেই খবর। কাপুর পরিবার এবং ভাট পরিবার রণবীর, আলিয়ার বিয়ে নিয়ে সমস্ত কথা প্রায় পাকাপোক্ত করে রাখলেও, সাতপাকে এই মুহূর্তে দুই তারকা বাঁধা পড়ছেন না বলেই খবর।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ