শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরেশ যাকের করোনায় আক্রান্ত

news-image

বিনোদন প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেতা ইরেশ যাকের। আজ রোববার তাঁর করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। বর্তমানে চিকিৎসকের পরামর্শে বাসায় চিকিৎসা নিচ্ছেন তিনি।

রোববার রাত সাড়ে ৯টার পরে এ তথ্য নিশ্চিত করেছেন ইরেশ যাকের। তিনি বলেন, ‘বর্তমানে বেশ ভালো আছি। সর্দি-কাশি আর হালকা জ্বর ছাড়া অন্য কোনো অসুবিধা নেই। বাসায় আপাতত আমি একাই করোনা পজিটিভ।’

অন্যদিকে, এক ফেসবুক স্ট্যাটাসে এই অভিনেতা লিখেছেন, ‘আমি কোভিড পজিটিভ হয়েছি। অনুরোধ করছি গেল এক সপ্তাহে যারা আমার সংস্পর্শে এসেছেন, তাদের নিরাপদে থাকার। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, করোনার প্রাথমিক লক্ষণ বিষয়ে। সবার জন্য দোয়া।’

এর আগে গত ২৭ নভেম্বর মারা যান ইরেশ যাকেরের বাবা আলী যাকের। দীর্ঘ দিন ক্যানসারে ভুগতে থাকা আলী যাকের মৃত্যুর দুই দিন আগে করোনা পজিটিভ হন।

ইরেশ যাকের টিভি পর্দার অভিনেতা। বর্তমানে তিনি বেশ কিছু সিনেমায় কাজ করছেন। ২০১৫ সালে ‘ছুঁয়ে দিলে মন’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ খলচরিত্রে অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন এই অভিনেতা।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ