রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত বুদ্ধিজীবী স্মৃতিসৌধ

news-image

আগামীকাল সোমবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস। এ দিন নানা কর্মসূচিতে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হবে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের। এ উপলক্ষে বুদ্ধিজীবী স্মৃতিসৌধসহ আশপাশের প্রাঙ্গণ ধুয়ে-মুছে পরিচ্ছন্ন করা হয়েছে। কড়া নিরাপত্তা রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর।

রোববার (১৩ ডিসেম্বর) রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ঘুরে দেখা যায়, নিরাপত্তা প্রহরীসহ পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। পরিচ্ছন্নতা বজায় রাখার স্বার্থে বুদ্ধিজীবী দিবসকে ঘিরে দর্শনার্থীদের চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। তবে সোমবার সারাদিন সবার জন্য স্মৃতিসৌধ উন্মুক্ত থাকবে।

স্মৃতিসৌধ প্রাঙ্গণের প্রবেশ গেটেই বীর মুক্তিযোদ্ধা বিচ্ছু জালাল মুক্তিযুদ্ধের রণাঙ্গনের স্থিরচিত্র প্রদর্শনীর আয়োজন করেছেন।

jagonews24

বিচ্ছু জালাল জাগো নিউজকে বলেন, প্রতি বছরের মতো এবারও মুক্তিযুদ্ধের গণহত্যাসহ স্মৃতিবিজড়িত চিত্র নিয়ে প্রদর্শনীর আয়োজন করেছি। তবে করোনার কারণে সীমিত পরিসরে আয়োজন করা হয়েছে। কাল সারাদিন তরুণ প্রজন্মের যারা এখানে আসবে তাদের মুক্তিযুদ্ধের বিষয়ে জানাবো। তারা বাঙালি জাতির লড়াই-সংগ্রামের ইতিহাস সম্পর্কে জানতে পারবে। মূলত মুক্তিযুদ্ধ সম্পর্কে মানুষের জানার আগ্রহ তৈরির উদ্দেশ্যেই এই আয়োজন।

jagonews24

স্মৃতিসৌধ প্রাঙ্গণে নিরাপত্তা প্রহরী তারিকের সঙ্গে কথা হয়। তিনি জাগো নিউজকে বলেন, আমরা ১০ জন নিরাপত্তা প্রহরী এখানে দায়িত্ব পালন করছি। পুলিশ বাহিনীর সদস্যরাও রয়েছেন। কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না ঘটে সেজন্য আমরা তৎপর রয়েছি।

jagonews24

রায়েরবাজার স্মৃতিসৌধের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন, স্মৃতিসৌধের পরিষ্কার-পরিচ্ছন্নতার সব কার্যক্রম শেষ হয়েছে। এখন আমরা রাত ১২টা ১ মিনিটে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচিসহ নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের অপেক্ষায়। এদিন জাতি তার শ্রেষ্ঠ সন্তান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করবে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী