শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে দুই ট্রাকের সংঘর্ষে ট্রাকচালক নিহত

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে দুই ট্রাকের সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দি‌কে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে চরভাবলা এলাকার ৪ নম্বর ব্রিজের কা‌ছে এ ঘটনা ঘ‌টে। এতে আহত হয় আরো তিনজন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি কাজী আইয়ুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ট্রাকচালক ঢাকার ধামরাইয়ের ইন্দ্রারা নয়াচরা গ্রামের ইমরান আলীর ছেলে মো. রুবেল মিয়া। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হ‌লেন, ধামরাই‌য়ের ফরহাদ হো‌সেন, ঠাকুরগাঁও জেলার জয়নুল ও একই জেলার নজরুল।

ওসি আরো জানান, শনিবার মধ্যরাতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীর চরবাবলা নামক স্থানে দুটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে দুই ট্রাকের চালক ও হেলপারসহ চারজন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে চালক রুবেল মারা যান। আহতরা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ