,

৩০ টাকার লটারি জিতে কোটিপতি হলেন ভ্যানচালক

news-image

অনলাইন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা ৫০ বছর বয়সী রমজান আলি। তিনি পেশায় একজন ভ্যানচালক। সেই ভ্যানচালক রমজান আলি এখন কোটিপতি। মাত্র ৩০ টাকা বদলে দিল তার জীবন। কারণ ৩০ টাকা দামের লটারির একটি টিকিটে এক কোটি টাকা পুরস্কার জিতে বদলে গেছে ভ্যানচালক রমজান আলির ভাগ্যের চাকা।

জানা যায়, রমজান আলি ম্যাজিকভ্যানের চালক। পরিবারে স্ত্রী, চার ছেলে ও দুই মেয়ে রয়েছে। গত বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে গাড়ি ভাড়ার সুবাদে ১৫০ টাকা বকশিস পান রমজান আলি। সেখান থেকে ৩০ টাকা দিয়ে একটি লটারি টিকিট কাটেন তিনি। বিকেলে সেই লটারি খেলায় এক কোটি টাকা পেয়ে যান তিনি।

রমজান আলি বলেন, নূরপুর স্ট্যান্ডে টিকিট কেটে ছিলাম। সেখানকার দোকানদারই শোরগোল শুরু করে দেয় আমি এক কোটি টাকার প্রথম পুরস্কার পেয়েছি। ভাগ্যের চাকার বদলে খুশি রমজান আলি। নিজের বাড়ি তৈরি করার পাশাপাশি এলাকায় একটি স্কুল তৈরির জন্য ১০ লাখ টাকা দান করবেন বলেও জানিয়েছেন তিনি।

এদিকে, খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই রমজান আলির বাড়িতে পুলিশ প্রহরার ব্যবস্থা করেন মানিকচক থানার ওসি কুণাল কান্তি দাস। এলাকার দুর্বৃত্তরা তার লটারির টিকিট কেড়ে নিতে পারে এমন আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ ঘটনায় নূরপুর এলাকায় শোরগোল পড়ে যায়।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা