নিজ দেশেও বর্ণবাদের প্রাচীর ইসরাইলের: সৌদি যুবরাজ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের সাবেক গোয়েন্দাপ্রধান যুবরাজ তুর্কি আল-ফয়সাল ইহুদিবাদী ইসরাইলের কঠোর সমালোচনা করে বলেছেন, নিজ দেশেও বর্ণবাদের প্রাচীর তৈরি করে রেখেছে ইসরাইল।

দেশটিতে ইহুদি ছাড়া অন্য ধর্মের অনুসারীরা রাষ্ট্রীয় বৈষম্যের স্বীকার বলেও তিনি অভিযোগ করেন। খবর টাইমস অব ইসরাইলের।

সম্প্রতি বাহরাইন সম্মেলনে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাজির সামনে ইহুদিবাদী দেশটির সমালোচনা করেন সৌদি এ যুবরাজ।

ইজরাইলকে সাম্রাজ্যবাদী, দখলদার ও স্বঘোষিত ইহুদি রাষ্ট্র উল্লেখ করে যুবরাজ তুর্কি আল-ফয়সাল বলেন, গোটা ফিলিস্তিনিকে তারা এখন একটি কারাগারে পরিণত করেছে।

একের পর এক ফিলিস্তিনি ভূমি দখল করে তারা অবৈধ ইহুদি বসতি নির্মাণ করছে। পশ্চিমতীর ও জেরুজালেমে ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দিচ্ছে।

প্রতিবাদ করলেই গুলি করে ফিলিস্তিনিদের হত্যা করছে। তাদের অত্যাচার থেকে রেহাই পাচ্ছে না নারী-শিশু এবং বৃদ্ধরাও।

এমনকি ইসরাইলি আরবরাও দেশটিতে বর্ণবৈষম্যের শিকার হচ্ছেন বলেও তিনি ইহুদিবাদী দেশটির কঠোর সমালোচনা করেন।

মিসর, জর্ডানের পর সম্প্রতি বাহরাইন, আমিরাত এবং মরক্কোও ইসরাইলকে স্বীকৃতি দেয়। স্বীকৃতি দিতে ইহুদিবাদী দেশটি চাপে রেখেছে সৌদি আরব এবং পাকিস্তানকেও।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন