রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় বিপর্যস্ত বিশ্ব, চীনে পিপিই’র ফ্যাশন শো!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : চীনের উহানে গত বছরের ডিসেম্বরে প্রথম ধরা পড়ে করোনাভাইরাস। এরপর তা বিশ্বব্যাপি ছড়িয়ে পড়ে। প্রাণঘাতী এই ভাইরাসের হানায় এরইমধ্যে লণ্ডভণ্ড হয়ে গেছে পুরো পৃথিবী। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এবার সেই চীনেই পার্সোনাল প্রটেকটিভ ইক্যুইপমেন্ট বা পিপিই নিয়ে চলছে ফ্যাশন শো।

চীনের লিয়াওনিং প্রদেশে আয়োজিত চীন-ড্যানডং ফ্যাশন সপ্তাহে নানা ধরনের পিপিই প্রদর্শন করা হয়। আর সেসব পিপিই বিশ্বের সর্বাধুনিক বলেও দাবি করা হয়েছে।

এদিকে চীনের তৈরি চিকিৎসা সরঞ্জামের মান নিয়ে এর আগে প্রশ্ন তুলেছে পশ্চিমের বিভিন্ন দেশ। পণ্যের মান নিয়ে বিভিন্ন দেশ অসন্তুষ্টি প্রকাশের পর চিকিৎসা সরঞ্জাম রপ্তানি স্থগিত রেখেছিল চীন।

বিভিন্ন দেশে চীনের পিপিই সুরক্ষা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। চীন থেকে আমদানি করা পিপিইতে সমস্যা দেখতে পেয়েছে স্পেন, তুরস্ক, চেক রিপাবলিক, স্লোভাকিয়া, ব্রিটেন ও ভারত।

সূত্র: ওপি ইন্ডিয়া

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী