,

অষ্টম বছরে পা দিলো সাকিব-শিশির জুটি

news-image

স্পোর্টস ডেস্ক : আট বছর আগে আজকের দিনটিতে বিয়ের পিঁড়িতে বসে স্মরণীয় করে রেখেছেন সাকিব আল হাসান। ওই দিন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন উম্মে আহমেদ শিশিরকে।

সাকিবপত্নী শিশিরের বাড়ি নারায়ণগঞ্জে। তিনি পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে থাকতেন। সেখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে দুজনের পরিচয়। এরপর প্রণয়। শেষ পর্যন্ত প্রণয় পরিণত হয় পরিণয়ে।

শিশিরের কোলজুড়ে ২০১৫ সালের নভেম্বরে আসে নতুন অতিথি আলাইনা হাসান আব্রি। চলতি বছরের এপ্রিলে দ্বিতীয় সন্তানের বাবা হন সাকিব।

সাকিব-শিশির জুটির জন্য বাংলাদেশ জার্নালের পক্ষ থেকে শুভেচ্ছা এবং শুভকামনা।

উল্লেখ্য, ১২-১২-১২ বিরল এই দিনটিতে রাজধানীর রূপসী বাংলা হোটেলে রাতে আকদ হয় সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশিরের। সাকিবের বিয়ে নিয়ে বেশ লুকোচুরিও হয়েছে। খুব ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয় ছাড়া আর কেউই সাকিবের বিয়েতে আমন্ত্রণ পাননি। ২০ লাখ টাকা দেনমোহরের ১৯ লাখ টাকায় বিয়ে সেরেছেন সাকিব। আর বিশেষ এই দিনটি নিয়ে কোনও কথাই বলতে চাননি সাকিব আল হাসান।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের