,

অফিসে গিয়ে কাজ করার কোনো বিকল্প নেই : অ্যাপলের সিইও

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির কারণে বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিষ্ঠান কর্মীদের বাড়ি থেকে কাজ করার সুযোগ করে দিয়েছিল। তবে ভাইরাসের প্রাদুর্ভাব কম শুরু করার পর অনেক প্রতিষ্ঠান কর্মীদের অফিসে ফিরিয়ে আনছে শুরু করেছে। যদিও এখন অনেক দেশেই করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে।

প্রযুক্তি জায়ান্ট অ্যাপল এবার আর কর্মীদের ঘরে বসে কাজের পথে হাঁটছে না। কর্মীদের ফিরতে হবে অফিসে! গত বৃহস্পতিবার কর্মীদের সঙ্গে ভার্চুয়াল সভায় অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক অফিসে ফেরার নতুন পরিকল্পনার কথা জানান। যদিও বাস্তবতা মেনে নিয়ে আগামী বছরের জুনের আগে বেশির ভাগ কর্মী অফিসে ফিরতে পারবেন না বলেও মনে করেন তিনি।

টিম কুক বলেন, ‌‘২০২১ সালের জুনের আগে সম্ভবত বেশির ভাগ কর্মী ফিরে আসতে পারবে না।’
তিনি জানান, নভেল করোনাভাইরাস লকডাউনে কর্মীদের বাড়ি থেকে কাজের বিষয়ে সফলতা পাওয়া গেছে। এটি ভবিষ্যতে দূর থেকে কাজ করতে আরো সক্ষম করে তুলবে। তবুও কুক চূড়ান্তভাবে কর্মীদের অফিসে ফিরিয়ে আনার বিষয়ে অনড়।

অনুষ্ঠানে উপস্থিত কর্মীরা জানিয়েছেন, কুক বলেছেন- অফিসে সরাসরি কাজের কোনো বিকল্প নেই। তবে উৎপাদন কিংবা ফলাফলের কোনো হেরফের ছাড়াই অফিসের বাইরে থেকে কীভাবে আমরা কাজ শেষ করতে পারি, সে সম্পর্কে অনেক কিছু শিখেছি। এসব শিক্ষা গুরুত্বপূর্ণ। মহামারি শেষেও আমরা এ বছরের সেরা রূপান্তরগুলো বজায় রাখব।

সূত্র: ব্লুমবার্গ

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি