,

ফ্ল্যাট থেকে বলিউড অভিনেত্রীর মরদেহ উদ্ধার

news-image

অনলাইন ডেস্ক : বলিউডে অকালে মৃত্যুর মিছিল থামছেই না। এবার কলকাতার যোধপুর পার্কের নিজ ফ্ল্যাট থেকে উদ্ধার হলো ডার্টি পিকচার-খ্যাত অভিনেত্রী আরিয়া বন্দ্যোপাধ্যায়ের রক্তাক্ত মরদেহ।

হিন্দুস্তান টাইমস, এই সময়, আনন্দবাজারসহ ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, শুক্রবার (১১ ডিসেম্বর) সকালে শেষবার তাকে বারান্দায় দেখা যায়। সকাল ১০টা নাগাদ পরিচারিকা এসে ডাকাডাকি করেও তার সাড়া পাননি। সন্দেহ হওয়ায় প্রতিবেশীদের খবর দেন তিনি। পরে পুলিশ এসে অভিনেত্রী আরিয়া বন্দ্যোপাধ্যায়ের মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, যোধপুর পার্কের একটি বহুতল ভবনের তিন তলার ফ্ল্যাটের বিছানায় তার দেহ পড়েছিল। নাকে ছিল রক্তের দাগ। ঘরের দরজা বন্ধ ছিল ভিতর থেকে। বমি লেগেছিল মুখে ও নাকে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কোনোকিছু অতিরিক্ত মাত্রায় খেয়ে ফেলার জন্য তার মৃত্যু হতে পারে। আরিয়া নেশাগ্রস্ত ছিলেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশকে ওই পরিচারিকা জানান, আরিয়া খুব একটা কথাবার্তা বলতেন না। বাড়িতে একটা কুকুর রয়েছে। তাকে নিয়েই কাটাতেন। ঘরেও বেশি লোকের যাতায়াত ছিল না। বৃহস্পতিবারও কথা হয়েছে ফোনে।

আরিয়া বন্দ্যোপাধ্যায়ের প্রতিবেশী আদিত্য চক্রবর্তী বলেন, গত কয়েক বছর ধরে ছন্নছাড়া একটা জীবনযাপন করছিলেন আরিয়া। পাড়ার লোকজনের সঙ্গেও খারাপ ব্যবহার করতেন। দেখাও যেত না ওকে। ওর এভাবে মৃত্যুর খরবটা অবশ্যই বেদনাদায়ক, কিন্তু একেবারেই যে অপ্রত্যাশিত, তা নয়।

আরিয়ার পরিচারিকা চন্দনা দাস বলেন, সকাল থেকে বেশ কয়েকবার ফোন করি। কিন্তু ফোন বন্ধ ছিল। বেল বাজিয়েও কোনো সাড়া পাইনি। পুলিশ এসে দরজা খোলার পর দেখলাম, মুখ থুবড়ে উল্টে পড়ে রয়েছে। রক্ত ছড়িয়ে রয়েছে মেঝেতে।

শরীরে রক্ত থাকলেও আঘাতের কোনো চিহ্ন মেলেনি। পুলিশ ময়নাতদন্ত শেষে বিষয়টি জানাবে।

আরিয়া প্রখ্যাত সেতারবাদক পণ্ডিত নিখিল বন্দ্যোপাধ্যায়ের মেয়ে। আরিয়ার জন্ম কলকাতাতেই। তার আসল নাম দেবদত্তা বন্দ্যোপাধ্যায়, পরে আরিয়া নামেই পরিচিতি পান। স্নাতকোত্তর শিক্ষা শাস্ত্রীয় সঙ্গীতে।

মুম্বাইয়ে অনুপম খেরের অভিনয় স্কুল থেকে অভিনয় শেখেন তিনি। বলিউডে তার প্রথম সিনেমা দিবাকর বন্দ্যোপাধ্যায়ের‘লাভ সেক্স অউর ধোকা’ (২০১০) এবং পরের বছরই তিনি অভিনয় করেন বিদ্যা বালান অভিনীত ‘দ্য ডার্টি পিকচার’–এ। এরপর তাকে আর কোনো সিনেমায় দেখা যায়নি।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম