,

জয়িতা পুরস্কার পেলেন সেই খুকি

news-image

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর একমাত্র নারী পত্রিকা বিক্রেতা দিল আফরোজ খুকি রাজশাহী জেলার শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার পেয়েছেন। সম্প্রতি গণমাধ্যম ও ফেসবুকে ভাইরাল হওয়ার পর অনেকেরই সহায়তা পেয়েছেন তিনি।

বুধবার খুকিসহ ১০ জনকে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে পুরস্কৃত করা হয়, দেয়া হয় সংবর্ধনাও।

নির্যাতনের বিভীষিকা কাটিয়ে সফল এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় খুকিকে মহানগর ও জেলায় জয়িতা সম্মাননা দেয়া হয়।

এছাড়া অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে নিলুফা ইয়াসমিন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী মোসা. ড. হোসেন আরা আরজু, সফল জননী নারী কানন রায় জয়িতা পুরস্কার পেয়েছেন। এছাড়া একই বিবেচনায় জয়িতা হয়েছেন শাহীনা লাইজু, নিলুফা ইয়াসমিন, হোসেনে আরা আরজু, মোসা. নুরুন্নাহার ও লক্ষ্মী মারডি।

বেগম রোকেয়া দিবস উপলক্ষে রাজশাহী মহানগরীর সপুরায় মানবসম্পদ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজন করে। অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ শরিফুল হক এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

আলোচনাসভা শেষে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল জলিল। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবী শাহিন আক্তার রেনী, অধ্যাপক ড. তানজিমা জোহরা হাবিব ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শবনম শিরিন।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের