,

শীতের ফজরে অধিক সওয়াব

news-image

শীস মুহাম্মদ : কুয়াশামোড়া শীতের ভোরে লেপ-তোশক ছেড়ে ওঠা কষ্টকর। তবে ঠান্ডা বাতাস ও কুয়াশা ভেদ করে যখন মুমিনের কর্ণকুহরে আজানের ধ্বনি প্রবেশ করে, তখন সে অলসতা ঝেড়ে ফেলে। ঠান্ডা-শীতল পানিতে অজু করে। শীতার্ত আবহাওয়া উপেক্ষা করে মসজিদের দিকে পা চালায়। মহান প্রভুর ডাকে সাড়া দেয়।

এমন মুমিন বান্দার জন্যই এসেছে ক্ষমার ঘোষণা। রাসুল (সা.) বলেন, ‘আমি কি তোমাদের এমন বিষয়ের সংবাদ দেব না, যার মাধ্যমে আল্লাহ তোমাদের গুনাহ মুছে দেবেন এবং তোমাদের মর্যাদা বাড়িয়ে দেবেন? সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই হে আল্লাহর রাসুল। নবী (সা.) তখন বলেন, (শীত বা অন্য কোনো) কষ্টকর মুহূর্তে ভালোভাবে অজু করা।’ (মুসলিম, হাদিস : ২৫১)

শীতের ভোরে ফজরের নামাজ আদায় কষ্টসাধ্য ইবাদত। আর যে ইবাদতে কষ্ট বেশি, সে ইবাদতে সওয়াবও বেশি। স্বাভাবিকভাবে ফজরের নামাজের ফজিলত ও সওয়াব এমনিতেই অন্যান্য নামাজের চেয়ে বেশি। কিন্তু শীতের ভোরে ফজরের নামাজের সওয়াব-মর্যাদা বেড়ে যায় শতগুণ। রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি দুই ঠান্ডার সময়ের নামাজ আদায় করবে, সে জান্নাতে প্রবেশ করবে।’ (বুখারি, হাদিস : ৫৭৪) হাদিসে দুই ঠা-ার নামাজ থেকে উদ্দেশ্য হলো এশা ও ফজর। শুধু ঠাণ্ডার কারণে নামাজের সওয়াব ও ফজিলত বেড়ে যায় বহুগুণে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের