,

পাঁচ বিশিষ্ট নারী পেলেন রোকেয়া পদক

news-image

নিজস্ব প্রতিবেদক : বেগম রোকেয়া দিবসে পাঁচ জন বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক প্রদান করা হয়েছে।

বুধবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ পদক প্রদান করেন।

পদকপ্রাপ্ত নারীরা হলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, কর্নেল ডা. নাজমা বেগম, উদ্যোক্তা মঞ্জুলিকা চাকমা, নারী নেত্রী বেগম মুশতারী শফী ও বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার।

পদকপ্রাপ্ত বেগম মুশতারী শফী বলেন, ‘আমার খুব ভালো লাগছে। ৮৩ বছর বয়সে আমি পদক পেলাম, আমি সত্যিই খুবই আনন্দিত।’

নারী শিক্ষা, নারী অধিকার, নারীর আর্থ-সামাজিক উন্নয়ন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণ, পল্লী উন্নয়ন ও সরকার কর্তৃক নির্ধারিত অন্য কোনো ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান ও গৌরবোজ্জ্বল ভূমিকার জন্য সফল নারীদের এ পদক প্রদান করা হয়।

১৯৯৫ সাল থেকে ‘বেগম রোকেয়া পদক’ নামে এই রাষ্ট্রীয় পদক প্রবর্তন করা হয়েছে। বেগম রোকেয়া পদক নীতিমালা-২০১৭ অনুসারে নারীদের জন্য এ পদকটি দেশের সর্বোচ্চ পুরস্কার।

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক