শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই দফা কমার পর আবার বাড়ছে স্বর্ণের দাম

news-image

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের মধ্যে পর পর দু’বার দাম কমানোর পর এবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে বিশ্ববাজারে দাম বাড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাজুস সূত্র জানায়, বিশ্ববাজারে দাম কমার প্রেক্ষিতে গত ১ ডিসেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমানোর সিদ্ধান্ত নেয়া হয়, যা কার্যকর হয় ২ ডিসেম্বর থেকে। তবে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর পর থেকেই বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ছে। ইতিমধ্যে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় একশ ডলার বেড়েছে। এ কারণে দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়ার পরিকল্পনা নেয়া হয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, আমরা সব সময় বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রাখার চেষ্টা করি। এ কারণে এক সপ্তাহে (২৫ নভেম্বর ও ২ ডিসেম্বর) স্বর্ণের দাম দুবার কমানো হয়। এখন বিশ্ববাজারে স্বর্ণের যে দাম বাড়ার প্রবণতা রয়েছে, তাতে যে কোনো সময় দেশের বাজারে স্বর্ণের দাম বাড়তে পারে।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, নভেম্বরের শেষ দিকে এসে পতনের মধ্যে পড়ে স্বর্ণের দাম। এতে ২৫ নভেম্বর থেকে দেশের বাজারেও স্বর্ণের দাম কমানো হয়। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দুই হাজার ৫০৭ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ৭৩ হাজার ৮৩৩ টাকা। ২১ ক্যারেট ৭০ হাজার ৬৮৪, ১৮ ক্যারেট ৬১ হাজার ৯৩৬ ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৫১ হাজার ৬১৩ টাকা নির্ধারণ করা হয়।

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর পরও বিশ্ববাজারে স্বর্ণের দাম কমার প্রবণতা অব্যাহত থাকে। দফায় দফায় দাম কমে প্রতি আউন্স স্বর্ণের দাম সাড়ে ১৭ শ ডলারের কাছাকাছি চলে আসে। ফলে দেশের বাজারে আরও এক দফা স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেয় বাজুস।

স্বর্ণের এই দাম বাড়ার প্রবণতা চলতি সপ্তাহেও দেখা যাচ্ছে। চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার প্রতি আউন্স স্বর্ণের দাম ২৬ ডলার বেড়ে ১৮৬৪ ডলারে ওঠে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে ১৮৬৬ ডলারে উঠেছে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ