,

মায়ের পরকীয়ার বলি শিশু সামিউল হত্যার রায় আজ

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর আদাবরে শিশু খন্দকার সামিউল আজিম ওয়াফি (৫) হত্যা মামলার রায় আজ। ঢাকার বিশেষ জজ আদালত ৪–এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করবেন।

শিশু সামিউল হত্যা মামলার অভিযুক্ত আসামি দুজন। তারা হলেন– সামিউলের মা আয়েশা হুমায়রা ওরফে এশা (২৫) এবং তার কথিত প্রেমিক শামসুজ্জামান বাক্কু (৩৮)।

আসামি হুমায়রা আদালত থেকে জামিন নিয়ে নিয়মিত হাজিরা দিতেন। অপর আসামি শামসুজ্জামান হাইকোর্ট থেকে জামিন নিয়ে পলাতক।

পিপি ফারুকুজ্জামান জানান, দুই আসামিরই সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চেয়েছেন তারা।

গত ২৪ জুন সামিউলের লাশ আদাবরের নবোদয় হাউজিং এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত শিশুর বাবা কেএ আজম বাদী হয়ে ২৪ জুন আদাবর থানায় হত্যা মামলা করেন।

মামলার তথ্যানুযায়ী, আসামি হুমায়রা ও শামসুজ্জামানের পরকীয়া দেখে ফেলায় ২০১০ সালের ২৩ জুন সামিউলকে অপহরণ করে হত্যা করা হয়। এ ঘটনায় সামিউলের বাবা কে আর আজম বাদী হয়ে আদাবর থানায় হত্যা মামলা করেন।

মামলাটি তদন্ত করে পরের বছর ২৫ অক্টোবর হুমায়রা ও শামসুজ্জামানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়া হয়। ২০১২ সালের ১ ফেব্রুয়ারি দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

২৩ নভেম্বর রায়ের দিনক্ষণ ঠিক করেন আদালত।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের