,

আশুগঞ্জ মোকামে আসছে আমন ধান, মূল্য পেয়ে খুশি কৃষকরা

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ দেশের পূর্বাঞ্চলীয় সবচেয়ে বড় ধানের মোকাম। চলতি আমন মৌসুমের শুরুতে মোকামে আসতে শুরু করেছে নতুন আমন ধান। চলতি মৌসুমে ফলন ভালো হওয়ায় ধানের আমদানিও বাড়ছে। মোকামে ধান নিয়ে আসা ব্যাপারী ও কৃষকরা ধানের ন্যায্য দাম পাওয়ায় খুশি তারা।
আশুগঞ্জ মোকামে ধান নিয়ে আসা ব্যাপারী খালেক মিয়া ও হোসেন আলী জানান, চলতি মৌসুমে আমন ধানের ফলন ভালো হওয়ায় আমরা খুশি। এবার এখানকার মোকামে দর ভাল পাওয়া যাচ্ছে। এতে প্রান্তিক পর্যায়ের কৃষকরা এবার ধান বিক্রি করে লাভবান হবে।
আশুগঞ্জ আতব চাল ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মো. শাহজাহান সিরাজ জানান, আশুগঞ্জ মোকামে নতুন আমন ধান আসতে শুরু করেছে। নতুন আমন ধান (১০৫০-১১০০) টাকায় বিক্রি হচ্ছে।
উল্লেখ্য, দেশের হাওর অঞ্চলের উৎপাদিত ধান আশুগঞ্জের ৪ শতাধিক চাতালকলে প্রক্রিয়াজাত করা হয়। চালে রূপান্তর করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর ও ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে প্রয়োজনীয় চাহিদা পূরণ করে থাকে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা