,

চরভদ্রাসনের উপনির্বাচন বাতিল

news-image

নিজস্ব প্রতিবেদক : বহুল আলোচিত ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে অনুষ্ঠিত উপনির্বাচন বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। অনিয়মের অভিযোগে এই নির্বাচন বাতিল করে রোববার প্রজ্ঞাপন জারি করে ইসি।

গত ১০ অক্টোবর চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ভোট গ্রহণ হয়। ওই নির্বাচন বাতিল করে জারি করা ইসির প্রজ্ঞাপনে বলা হয়, উপনির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছিল ইসি। কমিটি তদন্ত শেষে প্রতিবেদন দিয়েছে। তদন্তে নির্বাচন পরিচালনায় অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। তাই উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালার ৮৮ বিধি অনুসারে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন বাতিল করেছে নির্বাচন কমিশন। নতুন নির্বাচনের তারিখ পরে ঘোষণা করা হবে।

ওই উপনির্বাচন আওয়ামী লীগের প্রার্থী ছিলেন কাউছার হোসেন। ভোটের ১৫ দিন আগে তিনি আওয়ামী লীগ নেতা কাজী জাফরউল্যাহর পক্ষ ছেড়ে স্থানীয় স্বতন্ত্র সাংসদ মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর পক্ষে যোগ দেন। ফলে নিক্সনের সমর্থিত প্রার্থী হিসেবে কাউছার নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন এবং বিজয়ী হন।

কিন্তু ওই নির্বাচন চলাকালে কাউছার-সমর্থক কয়েকজন এজেন্ট ও কর্মী জাল ভোট দেওয়ার চেষ্টা করলে কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁদের বাধা দেন। এটাকে কেন্দ্র করে নিক্সন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন সুলতানাকে মুঠোফোনে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে।ভোটের দিন রাত আটটার দিকে ফলাফল ঘোষণার পর ফরিদপুর জেলা প্রশাসককে নিয়েও আপত্তিকর মন্তব্য করেন সাংসদ নিক্সন। এসব ঘটনার প্রেক্ষাপটে নিক্সন চৌধুরীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চরভদ্রাসন থানায় মামলা করেছিল ইসি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা