,

রেল ওভারব্রিজের গার্ডার ক্রেন ছিঁড়ে মাটিতে

news-image

নিজস্ব প্রতিবেদক : ফৌজদারহাট অংশে নির্মাণাধীন রেলওভার ব্রিজের গার্ডার তোলার সময় ক্রেন ভেঙে একটি গার্ডার রেললাইনে পাশে পড়ে যাওয়ায় পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রোববার বিকেলের এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) জানায়।

সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস গণমাধ্যমকে বলেন, ৩৫ মিটার লম্বা গার্ডার তোলার সময় ক্রেনের একটা অংশ ছিঁড়ে গার্ডারটি নিচে পড়ে যায়। এতে কেউ হতাহত হয়নি। পাশেই পণ্যবাহী ট্রেন চলাচলের একটি লাইন আছে। তবে রেল চলাচল স্বাভাবিক আছে। অন্য একটি ক্রেন এনে গার্ডারটি তোলার কাজ চলছে।

ঢাকা ট্রাংক রোডের ফৌজদারহাট অংশ থেকে নগরীর বায়েজিদ বোস্তামি পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার দীর্ঘ বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোডটি নির্মাণ করছে সিডিএ। ওই প্রকল্পের অংশ হিসেবে রেল ওভারব্রিজটি নির্মাণ করা হচ্ছে।

২০১৬ সালের জুনে ১৭২ কোটি ৪৯ লাখ টাকার এই লিংক রোড প্রকল্পটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতে দুই লেনের সড়ক করার কথা থাকলেও ২০১৬ সালের অক্টোবরে সড়কটি চার লেনে উন্নীত করার সিদ্ধান্ত হয়। এতে খর বেড়ে হয় ৩২০ কোটি টাকা।

এই প্রকল্প বাস্তবায়নে নগরীর উত্তর পাহাড়তলি, হাটহাজারীর জালালাবাদ এবং সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর মৌজায় প্রায় ১৮টি পাহাড় কাটা হয় বলে অভিযোগ আছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের