শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বুড়িগঙ্গার তীর থেকে স্থাপনা সরালেন হাজী সেলিম

news-image

অনলাইন ডেস্ক : পুরান ঢাকার সোয়ারীঘাট এলাকায় বুড়িগঙ্গার তীরে গড়ে তোলা স্থাপনার অবৈধ অংশ নিজেই সরিয়ে নিয়েছেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিম।

ওই এলাকায় রোববার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উচ্ছেদ অভিযান চালানোর কথা রয়েছে। তবে অভিযান শুরুর আগেই বেলা পৌনে ১১টার দিকে হাজী সেলিমের স্থাপনা সরিয়ে নিতে দেখা যায়।

এ বিষয়ে হাজী সেলিম তার ব্যক্তিগত সচিব মহীউদ্দিন মাহমুদ বেলালের মাধ্যমে বলেন, আমি একজন সংসদ সদস্য, আইনের প্রতি শ্রদ্ধাশীল। প্রয়োজনে সরকারের সহযোগিতায় আমি এগিয়ে আসবো।’

তিনি বলেন, ‘ওই জায়গা ভাড়া নিয়ে চালাই। দুই ফুট জায়গা রাস্তার মধ্যে পড়েছে, সেখানে যা ছিল সরিয়ে নেওয়া হয়েছে।’

এ ছাড়া ওই এলাকা তার তেমন কোনো স্থাপনা নেই দাবি করে হাজী সেলিম বলেন, ‘আমাদের ওই এলাকায় তেমন কোনো স্থাপনা নেই। একটু একটু আছে। যেগুলো আছে সেগুলো যদি অবৈধ হয়, তাহলে সরিয়ে ফেলা হবে।’

প্রসঙ্গত, পূর্ব ঘোষণা অনুযায়ী, আজ রোববার এবং আগামীকাল সোমবার পুরান ঢাকার চকবাজার ও লালবাগ থানাধীন ইমামগঞ্জ থেকে লোহারপুল পর্যন্ত বুড়িগঙ্গা নদীর তীরভূমির সব অবৈধ স্থাপনা উচ্ছেদে বিআইডব্লিউটিএর অভিযান চালানোর কথা। সূত্র : সমকাল

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ